নিউজ

এই মুহুর্তের বড় খবরঃ আবার কি তৃণমূলে ফিরছেন মুকুল রায়?

অরূপ মাহাত: একসময় মমতা অত্যন্ত বিশ্বস্ত সেনাপতি হিসেবে নিয়মিত বসতেন তৃণমূল ভবনে। বিরোধীদের আনা সমস্ত অভিযোগ হেলায় উড়িয়ে দিতেন মাঠের বাইরে। এখন দিনকাল বদলেছে, গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। মমতার বিশ্বস্ত সেনাপতি মুকুল রায় এখন বঙ্গ বিজেপির প্রথম শ্রেনীর ব্যাটসম্যান। কিন্তু সহজেই কি ভুলে যাবে পুরানো দলের কথা? না, সেটা যে সম্ভব হয়ে উঠছে না। এদিন বিজেপির রাজ্য দপ্তরে বসে তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে গুলিয়ে ফেললেন কোথায় বসেছেন। বিজেপির রাজ্য দপ্তরকে বানিয়ে ফেললেন তৃণমূল ভবন। এই নিয়ে গুঞ্জন শুরু হলে যদিও পরিস্থিতি সামলে নেন মুকুল।

আজ সাংবাদিক সম্মেলন থেকে রাজ্য সরকারকে আক্রমণ করেন মুকুল রায়। রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি ও বিজেপি নেতৃত্বের উপর তৃণমূলের আক্রমণের অভিযোগ এনে রাজ্যের এডিজি জ্ঞানবন্ত সিংকে কাঠগড়ায় তোলেন তিনি। তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেসের ক্যাডারের মতো আচরণ করছে জ্ঞানবন্ত সিং এবং তার পুরষ্কারও পাচ্ছেন। আজ, বুধবার এবিষয়ে তথ্যপ্রমাণ সাংবাদিকদের হাতে তুলে দেবেন বলেও জানান তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026