পলিটিক্স

তৃণমূলে যোগ দিয়েই কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন মুকুল, পেলেন রাজ্য পুলিশের নিরাপত্তা

বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে জীবনের নতুন ইনিংস শুরু করলেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সহ-সভাপতি মুকুল রায়। জানা যাচ্ছে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের সময় থেকেই তাকে নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। বিজেপির শীর্ষস্থানীয় হেভিওয়েট একজন নেতা হঠাৎ করে তৃণমূলে চলে যাওয়ায় সেটা বিজেপির কাছে একটা বড় ধাক্কা হয়ে উঠেছে। এছাড়াও, রাজ্য সরকারের তরফ থেকে তাঁকে কোন পদ দেওয়া হবে সেটা নিয়েও বিতর্ক রয়েছে।

যদি আজকে সকালেই তিনি আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় নিরাপত্তা ত্যাগ করেছেন বলে জানা যাচ্ছে। তাকে নিরাপত্তা দিতে রাজ্য পুলিশের একটি বাহিনী উপস্থিত হয়েছে ইতিমধ্যেই।তবে হয়তো এখনো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সম্পূর্ণ নির্দেশিকা আসেনি তাই এখনো পর্যন্ত কাঁচরাপাড়ার বাড়ি থেকে কেন্দ্রীয় নিরাপত্তা সরেনি। এখনও দেখা যাচ্ছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর একজন যাওয়ান তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছেন। এছাড়াও, তার কনভয় যখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল তখন দেখা গেছে আলাদা আলাদা গাড়িতে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের একটি বাহিনী তাকে নিরাপত্তা দিতে গেছে।

আপনারা সকলেই জানেন মুকুল রায়ের স্ত্রী বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। চেন্নাই থেকে বিশিষ্ট ডাক্তাররা এদিন এসেছেন মুকুল রায়ের স্ত্রী কে দেখার জন্য। এই কারণে তিনি ও বেশ চিন্তিত। বর্তমানে মুকুল রায়ের কাঁচরাপাড়ার বাড়িতে রয়েছেন তার পুত্র শুভ্রাংশু রায়।

অন্যদিকে গতকালই দেখা গিয়েছিল ভারতীয় জনতা পার্টি মুকুল রায়ের দলত্যাগ নিয়ে সরাসরি কোনো খারাপ মন্তব্য করেননি। বরং বিজেপি নেতাদের দেখা গেছে, মুকুলকে সমীহ করেই মন্তব্য করতে। অর্জুন সিং এবং সৌমিত্র খাঁ ব্যক্তিগত স্তরে আক্রমণ করেছিলেন বটে কিন্তু সর্বভারতীয় স্তরে মুকুল রায়কে নিয়ে তেমন ভাবে আক্রমণ করতে শোনা যায়নি বিজেপি রাজ্য নেতাদের। বিজেপির এখন বর্তমান দাবি তিনি কৃষ্ণনগর উত্তর আসনের বিধায়ক পদ ছাড়ুন। আগে মুকুল রায় ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। বর্তমানে রাজ্যসভায় তৃণমূলের দীনেশ ত্রিবেদী এবং মানস ভুঁইয়ার আসন দুটি ফাঁকা রয়েছে। এই দুটি আসনের মধ্যে কোন একটিতে কি আবার ফিরতে চলেছেন মুকুল? থাকছে জল্পনা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026