পলিটিক্স

সিঙ্গুর থেকে টাটার কারখানা সরানো ভুল ছিল, দল পাল্টে মমতাকে আক্রমণ মুকুলের

এককালীন সিঙ্গুর আন্দোলনের প্রথম সারির সৈনিক থেকে এবারে সিঙ্গুর আন্দোলনের বিরোধী। বিজেপি নেতা মুকুল রায় এবারে দেখালেন একেবারে সরাসরি ভোলবদল। একসময় তিনি সিঙ্গুর আন্দোলনের অন্যতম প্রধান সৈনিক ছিলেন। কিন্তু এবারে বিজেপি নেতা মুকুল প্রায় একেবারে অন্য মত পোষণ করলেন। রবিবার সাংবাদিক বৈঠকে তিনি একটি লিখিত বয়ান নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে এসেছিলেন। এদিন প্রথম থেকেই মুকুল রায়ের গলায় ছিল তৃণমূলের বিরোধিতার সুর।

সেই বয়ান শুরু করতেই তিনি সিঙ্গুর নিয়ে নিজের অবস্থান আবারো স্পষ্ট করে দিলেন। তিনি বললেন,”সিঙ্গুর থেকে টাটাদের তাড়ানো ভুল হয়েছিল। তখনো বলেছিলাম, আর এখনও বলছি। টাটাদের তাড়ানোর পর থেকে আর রাজ্যে শিল্প আসছে না।” এই মন্তব্যের পর নতুন করে জল্পনা উস্কে দিলেন বিজেপি নেতা মুকুল রায়। সিঙ্গুর প্রসঙ্গ নতুন করে উত্থাপন করার পাশাপাশি তিনি এবারে তৃণমূলকে এক হাত নিয়ে মন্তব্য করলেন, সিঙ্গুর থেকে টাটাকে তাড়ানো ছিল ভুল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন সিঙ্গুর আন্দোলন হয়েছিল তখন কিন্তু তৃণমূলের সামনের সারির নেতা ছিলেন মুকুল রায়। তাহলে এখন তার বলে উল্টো সুর কেন? এই প্রশ্নের উত্তরে মুকুল বলেছেন, তিনি তখনও বিরোধিতা করেছিলেন। এখন স্পষ্ট ভাবে বিরোধিতা করছেন। এছাড়া এইদিন মমতার বিরুদ্ধে রাজ্যের শিল্পের পরিস্থিতি নিয়ে তোপ দাগলেন মুকুল। তিনি বলেছেন, রাজ্যে শেষ ১০ বছরে কোন শিল্প আসেনি। রাজ্যের যুবকদের কোন চাকরি হয়নি। পাশাপাশি সিন্ডিকেটের কারণে একের পর এক শিল্প রাজ্য হারিয়ে বসেছে। বহু মানুষ কাজ হারিয়েছেন। বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন হয়েছে বছরের পর বছর। কিন্তু কোন কোম্পানি রাজ্যে বিনিয়োগ করতে ইচ্ছুক হয়নি।

অন্যদিকে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এদিন সিঙ্গুর আন্দোলন নিয়ে মুখ খুললেন। তিনি বললেন, “একদিকে সিঙ্গুর থেকে টাটার কারখানা চলে গিয়েছে। অন্যদিকে সিঙ্গুরের মানুষরা কাজ পায়নি। তারা এখনও বেকার রয়ে গিয়েছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026