নিউজ

দিলীপ ঘোষের পর ‘গোলি মারো’ স্লোগান সমর্থন মুকুল রায়ের

ধর্মতলায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর সভার কাছে ‘গোলি মারো’ স্লোগান ঘিরে তরজা তুঙ্গে।তবে এর মধ্যেই এই স্লোগানকে সমর্থন করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তার মতে এতে অন্যায়ের কিছুই নেই। এবার সেই পথেই হাঁটলেন মুকুল রায়। ‘গোলি মারো’ স্লোগানকে সমর্থন করে তিনি বলেন যে, “গোলি মারো স্লোগানের আগেও কয়েকটি শব্দ রয়েছে।বলা হয়েছে দেশ কি দুশমন কো গোলি মারো।কিন্তু এই শব্দগুলি বাদ দিয়ে প্রচার করছে বিরোধীরা।”

এর আগে ‘গোলি মারো’ স্লোগান সমর্থন করে বিতর্কে জড়িয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন সরকারের সম্পত্তি নষ্ট করলে গুলি চলবেই। তবে এই স্লোগান দল কখনই সমর্থন করে না বলেই জানিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

আরও পড়ুন : ‘দিল্লির হিংসা ঢাকতে করোনা ভাইরাসের গুজব ছড়াচ্ছে বিজেপি’, দাবী মমতার

অন্যদিকে শহরে ‘গোলি মারো’ স্লোগান দিয়ে বুধবারই গ্রেপ্তার হয়েছে এক বিজেপি কর্মী। নাম প্রশান্ত সরকার যিনি সোদপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে ল রবিবার কলকাতায় একটি মিছিলে তাকে ‘গোলি মারো’ স্লোগান দিতে দেখা যায় সিসিটিভিতে। এরপর খোঁজ চালিয়ে বুধবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর মঙ্গলবার আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল।এই স্লোগান তোলায় ৩ বিজেপি কর্মীর গ্রেপ্তারির প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “গুলি তো চালায়নি।”

এরপর মুকুল রায় মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করে বলেন, “আগে মুখ্যমন্ত্রী নিজের রাজ্যে কী হচ্ছে সেই দিকে নজর দিন। তারপর না হয় অন্য রাজ্যে দেখতে যাবেন। পশ্চিমবঙ্গেও যে হিংসা হয়েছে, রেললাইন উপরে ফেলা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে তার ব্যাখ্যা আগে দিন আপনি।”

Anirban Kundu

Recent Posts

স্কুলেই হবে আধার কার্ড আপডেট, ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা আনছে নতুন উদ্যোগ

ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…

May 22, 2026

শিয়ালদহ-লালগোলা রুটে বাড়ছে একগুচ্ছ লোকাল ট্রেন, যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর

পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-লালগোলা রুটে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া…

May 22, 2026

অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে শুরু যাচাই প্রক্রিয়া, উপভোক্তাদের জন্য বড় আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।…

May 22, 2026

পোস্ট অফিসের এই স্কিমে ২ লক্ষ জমা দিয়ে আয় করুন ৪৭ হাজার! বিনিয়োগে বড় সুযোগ

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। ঝুঁকিমুক্ত ও সরকার-সমর্থিত হওয়ায়…

May 22, 2026

মেয়র পদ ছাড়তে চান ফিরহাদ হাকিম? মন্তব্য ঘিরে তীব্র জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার মেয়র পদ নিয়ে তাঁর মন্তব্য ঘিরে…

May 22, 2026

Jio-র সস্তার OTT রিচার্জ প্ল্যান, ১৩টি OTT সাবস্ক্রিপশনে বিশেষ অফার

রিলায়েন্স Jio আবারও গ্রাহকদের জন্য আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। বর্তমানে মোবাইল ব্যবহারকারীদের মধ্যে OTT…

May 22, 2026