রাজ্য

বাড়িতে চিকিৎসাধীন মুকুল রায়, স্ত্রীকে পাঠানো হল নার্সিংহোমে

চলতি বছরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে করোনা সংক্রমণ জাঁকিয়ে বসেছে ভারতবর্ষে। সংক্রমণের বাড়বাড়ন্তের মাঝেই চলছিল একুশে বাংলা বিধানসভার নির্বাচন। নির্বাচন চলাকালীন অনেক প্রার্থী করোনা আক্রান্ত হয়েছেন এবং কিছু কিছু কেন্দ্রে করোনার জন্য প্রার্থীরা প্রাণ হারিয়েছেন। সেই সমস্ত কেন্দ্রে আবার উপনির্বাচন হবে। তবে সম্প্রতি জানা গিয়েছে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর এখন করোনার কবলে পড়েছেন সস্ত্রীক বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়।

সূত্র মারফত জানা গিয়েছে, শরীরে অসুস্থতা বোধ হলে মুকুল রায় করোনা পরীক্ষা করায়। রিপোর্ট পজিটিভ হলে তিনি নিজেই বাড়িতে আইসোলেশনে চলে যান। তবে অবস্থার অবনতি হওয়ায় তার স্ত্রীকে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। মুকুল রায়ের বাড়িতে চিকিৎসা চলছে এবং তার স্ত্রী নার্সিংহোমে চিকিৎসকদের চিকিৎসাধীন রয়েছে। প্রসঙ্গত, গত বছরের শেষের দিকে মুকুল রায় শারীরিক অসুস্থতা নিয়ে বাইপাসের ধারে একটি হাসপাতালে কিছুদিনের জন্য ভর্তি ছিলেন।

মুকুল রায় কিছুদিন আগেই বিধানসভায় বিজেপি বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন। তারপর বাড়ি ফিরে সপ্তাহ ঘুরতে না ঘুরতেই তিনি করোনার কবলে পড়েন। তবে একুশে বাংলা বিধানসভার নির্বাচন চলাকালীন একাধিক তৃণমূল এবং বিজেপি নেতা এই রোগের কবলে পড়েছিল। বিজেপির মধ্যে টালিগঞ্জের প্রার্থী বাবুল সুপ্রিয় বা বরানগরের প্রার্থী পার্নো মিত্র করোনা আক্রান্ত হয়েছিলেন। এমনকি তৃণমূল প্রার্থী কাজল সিনহা করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

Anirban Kundu

Recent Posts

পোস্ট অফিসের দারুণ স্কিম! ৩ মাস অন্তর ৫১,২৫০ টাকা, বৃদ্ধ বয়সে নিশ্চিন্ত আয়ের সুযোগ

বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবে এবং নিয়মিত…

March 30, 2026

KKR vS MI: ২২০ করেও হার! ওয়াংখেড়েতে KKR-র ভরাডুবি — এই ৫ বড় ভুলে হাতছাড়া ম্যাচ

ওয়াংখেড়েতে আরও এক বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করার পরও…

March 30, 2026

Rahul Banerjee Postmortem: জলে কতক্ষণ ছিলেন? ময়নাতদন্তে চাঞ্চল্য—ফুসফুসে বালি, রহস্যে ঘেরা রাহুলের মৃত্যু

টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি…

March 30, 2026

ক্ষমতায় এলে বেকারদের মাসে ৪০০০ টাকা! যুব ভোটে বাজিমাত করতে বড় চাল অভিনেতা বিজয়ের

বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…

March 30, 2026

বাবার ফেরার অপেক্ষায় সহজ… রাহুলের মৃত্যুর পর মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা

টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি রাহুল-প্রিয়াঙ্কার জীবনের গল্পটা যেন সিনেমার মতোই ছিল—কিন্তু সেই গল্পের শেষটা…

March 30, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! অনলাইন পেমেন্টে নতুন নিয়ম, গ্রাহক সুরক্ষায় কড়া RBI

ডিজিটাল লেনদেন এখন দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু গ্রাহকদের সুরক্ষা বাড়াতে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক।…

March 30, 2026