নিউজ

‘তিন আসনেই জিতবে বিজেপি’ অমিত শাহকে বললেন মুকুল রায়

অরূপ মাহাত: গত ২৫ নভেম্বর বিধানসভার উপনির্বাচনে ভোটগ্রহণ হয়েছে পশ্চিমবঙ্গের তিন জেলার তিন কেন্দ্রে। আগামীকাল জানা যাবে তার ফল। শাসকদল তার কর্তৃত্ব বজায় রাখতে পারবে নাকি প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসা বিজেপি ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে দিয়ে যাবে কোন সংকেত? নাকি সবাইকে চমকে দিয়ে উঠে আসবে বাম কংগ্রেস জোট! জানা যাবে আগামীকাল।

তবে তার আগে বেশ আত্মবিশ্বাসের সুর শোনা গেল বিজেপির রাজ্য নেতা মুকুল রায়ের গলায়। গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘তিন কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে জয়ী হবে বিজেপি প্রার্থীরা।’ মুকুলের এই বক্তব্যের প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় ইভিএমে ষড়যন্ত্রের তত্ত্ব আনেন।

প্রসঙ্গত, করিমপুর ও খড়গপুর সদরের তৃণমূল ও বিজেপি বিধায়ক লোকসভা ভোটে সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় এই দুটি ফাঁকা হয়। অন্যদিকে কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়কের প্রয়াণে এই কেন্দ্র উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে। গত লোকসভা ভোটের নিরিখে করিমগঞ্জে তৃণমূল প্রার্থী বেশি ভোট পেলেও খড়গপুর সদর ও কালিয়াগঞ্জে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থীরাই। তবে সাধারণভাবে প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে যাওয়া উপনির্বাচনের রায় কোনদিকে যাবে তা জানা যাবে আগামীকালই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026