রাজীব ঘোষ: বিজেপি নেতা মুকুল রায় রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে স্বাগত জানিয়েছেন।মুকুল রায় সাংবাদিকদের বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে স্বাগত।তাকে বিজেপির দলীয় নিয়ম মেনে আসতে হবে।বিজেপি নেতা মুকুল রায় আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলেন পার্টির নীতি, আদর্শ মেনে আমি ভারতীয় জনতা পার্টি করবো।তাহলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে সমর্থন করবে।এরপর মুকুল রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিজেপির দলীয় নিয়ম,আদর্শ, নীতি মেনে দলে যদি যোগদান করতে চান, তবে তাকে স্বাগত জানানো হবে।কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজ্যে বিজেপির লড়াই যার বিরুদ্ধে, তাকেই দলে আমন্ত্রণ?রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে, কেন মুকুল রায় এই কথা বললেন?
তার কথায় কী অন্য কোনো ঈঙ্গিত রয়েছে?রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।যখন মুকুল রায় বিজেপিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর কথা বলছেন, তখন বিধানসভার ভিতরে উপস্থিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।মুকুল রায় আরও বলেন, রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার কদিন থাকে?দেখুন, মন্ত্রীরা কী বলছেন?খোঁজ নিন।বিজেপি নেতা মুকুল রায় এদিন বলেন, তৃণমূল কংগ্রেসের অনেক বিধায়ক,মন্ত্রী তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন।
তাই কতদিন এই সরকার টেকে সেটাই এখন দেখার বিষয়।তবে যারা বিজেপিতে আসতে চান,তাদেরকে স্বাগত।কয়েকদিন আগে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিধানসভায় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে হঠাৎ হাজির হয়েছিলেন।সেই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, অনেক দিন পরে দেখা হল।তাই কুশল বিনিময় করলাম।তবে পার্থ চট্টোপাধ্যায় এই বিষয়ে কিছু বলেন নি।তবে রাজ্য বিধানসভায় গিয়ে বিজেপি নেতা মুকুল রায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে যোগদানের প্রস্তাব দেওয়ার বিষয়ে রাজ্য জুড়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…