একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। নির্বাচনে লড়াইয়ের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি। কারণ এবারের বিধানসভা নির্বাচন অন্যবারের মতো নয়। এই নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে হেভিওয়েট লড়াই হবে তা নিয়ে কোন সন্দেহ নেই। এরইমধ্যে গেরুয়া শিবির গত রবিবার তাদের তৃতীয় ও চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে। সেই প্রার্থী তালিকা ৫ সাংসদের নাম থাকায় রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছে বঙ্গ রাজনীতিতে এবং প্রার্থীর নাম বিচার করে দলের অভ্যন্তরীণ সমস্যা সৃষ্টি হয়েছে।
এই মুহূর্তে জানা যাচ্ছে যে বিজেপির প্রার্থী হতে পারেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর থেকেই শক্তি প্রদর্শন করেছে এই মুকুল রায়। জল্পনা চলছে নদিয়া থেকে প্রার্থী হতে পারেন তিনি। আসলে গত ২০১৯ লোকসভা নির্বাচনে মুকুল রায় বিজেপি অত ভালো ফলের জন্য অনেকটা দায়ী ছিলেন। এবার মুকুল রায় নির্বাচনে দাঁড়ালে বিজেপির যে শক্তি অনেকটাই বৃদ্ধি হবে, তা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।
দলীয় সূত্রে জানা গেছে, আজই দিল্লিতে বৈঠক করতে উড়ে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও মুকুল রায়। আজকের বৈঠকে হয়তো সিদ্ধান্ত হবে যে মুকুল রায় আদেও প্রার্থী হবে নাকি। অন্যদিকে প্রার্থী তালিকা ঘোষণার পর দলের অভ্যন্তরে তীব্র সমস্যা সৃষ্টি হয়েছে। কারণ অনেক তৃণমূল দলত্যাগী নেতা বিজেপিতে গিয়ে টিকিট পেয়ে গেছে এবং তাদের সাথে পাল্লা দিয়ে টিকিট পেয়েছে টলিউড তারকারা। এর ফলে দলের পুরোনো কর্মীরা টিকিট পায়নি। এই সমস্যার সমাধান করতে গতকাল রাতেই জরুরিভিত্তিতে কলকাতার নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে বৈঠক করেছিলেন শাহ-নাড্ডা। এরপর মুকুল রায় বিজেপির পদপ্রার্থী হচ্ছেন নাকি সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…