২০১০ সালে বীরভূমের লাভপুরের তিন সিপিএম কর্মী খুনের ঘটনায় চার্জশিট জমা দিল পুলিশ। ঘটনায় জড়িত থাকার জন্যে চার্জশিটে নাম আছে একসময়ের তৃণমূল নেতা মনিরুল ইসলাম সহ বিজেপি নেতা মুকুল রায়ের। বোলপুর আদালতে পেশ হয় এই চার্জশিট। ২০১০ সালের ৪ই জুন বীরভূমের লাভপুরে পিটিয়ে মারা হয় তিন ভাই কুটুন শেখ, ধানু শেখ ও তরুক শেখকে।
ঘটনায় নাম জড়ায় তৎকালীন ফরওয়ার্ড ব্লক নেতা মনিরুল শেখের। পরে মনিরুল শেখকে ফরওয়ার্ড ব্লক থেকে বহিষ্কার করা হলে তিনি তৃণমূলে যোগ দেন। এরপরই লাভপুরের ওই ঘটনায় ৫২ জনের নামে চার্জশিট জমা দেয় পুলিশ। মৃতদের দাদা মনিরুল ইসলামের নামে অভিযোগও দায়ের করে। কিন্তু সেই অভিযোগ মনিরুল বাহিনীর দাপটে তুলেও নেয়। কিন্তু মৃত তিন ভাইয়ের মা এরপর মামলা করেন, সেই মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত।
গত ৪ই ডিসেম্বর জমা পড়েছে এই নতুন চার্জশিট, আর তাতেই নাম আছে মনিরুল সহ মুকুল রায়ের। কিন্তু কোন সূত্রে লাভপুর কাণ্ডে চার্জশিটে মুকুল রায়ের নাম আছে তা বলতে পারেনি বীরভূমের পুলিশ সুপার। চার্জশিটে মুকুল রায়ের নাম থাকা প্রসঙ্গে বিজেপি নেতারা বলছেন, যতদিন মনিরুল, মুকুল রায়রা তৃণমূলে ছিল ততদিন তাদের নাম চার্জশিটে ছিলনা, এখন তারা বিজেপিতে আসতেই চার্জশিটে তাদের নাম। এটাই তৃণমূলের চরিত্র বলে মন্তব্য করেন রাজ্য বিজেপি নেতারা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…