দেশ

Bullet Train: দেশের প্রথম বুলেট ট্রেন নিয়ে বিগ আপডেট, জমি অধিগ্রহণ সম্পন্ন, এখন এই কাজ বাকি

আমেদাবাদ থেকে মুম্বই রুটে ভারতের প্রথম বুলেট ট্রেন চলবে। এই রুটে বুলেট ট্রেনের পরিকাঠামো তৈরির জন্য গোটা রুটেই জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে বলে খবর। প্রায় সাড়ে ৫ বছর আগে জমি অধিগ্রহণের ব্যাপারে নোটিশ জারি করা হয়েছিল। তারপর দীর্ঘদিন ধরে এই জমি অধিগ্রহণ করা নিয়ে কাজ চলেছে। অবশেষে জমি অধিগ্রহণের কাজ শেষ করল সরকার।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোমবার একটি বিবৃতিতে জানিয়ে দিয়েছেন, সব মিলিয়ে ১৩৮৯.৫ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে। গুজরাট, মহারাষ্ট্র, দাদরা, নগর হাভেলি এলাকায় এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। ২০২৬ সালের অগস্ট মাসে বুলেট ট্রেনের ট্রায়াল রান হবে বলেও জানিয়েছেন রেলমন্ত্রী।

জমি অধিগ্রহণে দেরি

মূলত ওই রুটে জমি অধিগ্রহণ করতে গিয়েই অনেকটা দেরি হয়ে যায়। তার জেরেই বুলেট ট্রেনের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কিছুটা দেরি হয়ে যাচ্ছে। দুটি কারণে এই দেরি হয়েছে। প্রথমত মহারাষ্ট্রের কিছু এলাকায় জমি অধিগ্রহণের ক্ষেত্রে কিছু জটিলতা ছিল। আবার কোভিডের কারণেও অনেকদিন কাজ বন্ধ ছিল। তার জেরেও প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে অনেকটাই দেরি হয়ে যায়।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, উদ্ধব ঠাকরের নেতৃত্বে যখন সরকার চলছিল তখন জমি অধিগ্রহণের কাজ অনেকটাই ধীর হয়ে গিয়েছিল। তবে বর্তমানে, বিজেপি মহারাষ্ট্রে নতুন সরকার গঠিত করেছে। এই সরকার জমি অধিগ্রহণের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছে।

বুলেট ট্রেনের সম্ভাবনা

আমেদাবাদ থেকে মুম্বই বুলেট ট্রেন চালু হলে ভারতের পরিবহন ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হবে। এই ট্রেনে মাত্র ২ ঘণ্টা ৩০ মিনিটে আমেদাবাদ থেকে মুম্বই পৌঁছানো যাবে। বর্তমানে এই পথের দূরত্ব ২৩৭ কিলোমিটার। এই ট্রেনে প্রতি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিতে চলাচল করতে পারবে। এই বুলেট ট্রেন চালু হলে দুই মহানগরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। পাশাপাশি পর্যটন শিল্পেরও উন্নতি হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026