মুম্বাই : দেশের মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সর্বাধিক। ইতিমধ্যেই ৩০০-র বেশি লোক সংক্রমিত হয়েছেন। এবার মুম্বাইয়ের ধারাভী বস্তিতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল ৫৬ বছরের এক ব্যক্তির। কয়েকদিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, গতকাল তাঁর মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির সংস্পর্শে আসা ৭ জনকে হোম-কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বৃহস্পতিবার তাদের করোনা পরীক্ষা করা হবে।
এই বস্তিতে প্রায় ১০ লক্ষ মানুষ থাকেন, ফলে সংক্রমণ খুব দ্রুত হারে ঘটবে। তাই কোনোরকম ঝুঁকি না নিয়ে ওই বস্তিকে পুরোটাই ‘সিল’ করে দেওয়া হয়েছে। ৫ বর্গকিলোমিটার বির্স্তিত এশিয়ার বৃহত্তম বস্তিতে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়বে। করোনা সংক্রমণ ও ঘটবে খুব তাড়াতাড়ি। তাই সিল করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
বুধবার মুম্বাইতে নতু করে ৫৯ জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে এই সংক্রমণে মারা গেছেন ১৬ জন মানুষ। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০০-র বেশি। কয়েকদিন আগে মুম্বাইয়ের যশলোক হাসপাতালে ২ জন নার্স করোনা আক্রান্ত হয়েছিলেন, যার জন্য সেই হাসপাতালটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসন মারফত জানা গেছে যে ওদের মধ্যে একজন নার্স করোনা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। সরকারি সূত্র অনুযায়ী দেশে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৮৩৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৭ জন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…