দুবাই: রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামার আগে লিগ টেবিলের শীর্ষে ছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু অপ্রতিরোধ্য মুম্বইয়ের কাছে হার স্বীকার করতে হয়েছে শ্রেয়াস আইয়ারের দলকে। পাঁচ উইকেটে দিল্লিকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল নীতা আম্বানির দল। সাত ম্যাচ খেলে দুই দলের পয়েন্ট দশ। রন রেটের পার্থক্যে এগিয়ে গেল রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক শ্রেয়স আইয়ার। যদিও নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬২ রানের বেশি তুলতে পারেননি তারা। দিল্লির হয়ে সর্বোচ্চ রান করেন শিখর ধাওয়ান (৬২)। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে অধিনায়ক রোহিত শর্মাকে প্যাভিলিয়নের ফেরালেও কুইন্টন ডি কক (৫৩) এবং সূর্যকুমার যাদবের (৫৩) দায়িত্বশীল ইনিংসের সৌজন্যে লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই। পাঁচ উইকেট হারিয়ে দুই বল বাকি থাকতেই জয় পায় রোহিত শর্মার দল।
বল হাতে এদিন দিল্লির ব্যাটসম্যানদের আগাগোড়া চাপে রাখেন বুমরা, ক্রণাল পান্ডিয়ারা। মুম্বইয়ের হয়ে বল হাতে সব থেকে সফল হং এদিন ক্রণাল। ৪ ওভারে ২৬ রান দিয়ে দু’ উইকেট তুলে নেন তিনি। তবে ঋষভ পন্থের চোট লাগায় বড় ধাক্কা খেয়েছে দিল্লি। দলের ভরসাযোগ্য উইকেটকিপার-ব্যাটসম্যানের চোট চিন্তা বাড়িয়েছে দিল্লি শিবিরের, এমনটা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…