খেলা

২ পয়েন্ট খোয়াল KKR, কার্তিক-রাসেলের ব্যর্থতায় জেতা ম্যাচ হারল কলকাতা

১০ রানে কেকেআরকে হারিয়ে ম্যাচ জিতল মুম্বাই। আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্স মাঠে নামে। টসে জিতে বোলিং নেয় কলকাতা। নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৫২ রান করে মুম্বাই। কাছাকাছি এসেও কেকেআরের হাত থেকে ফসকে যায় ম্যাচ। ২০ ওভারে ১৪২ রান করতে সক্ষম হয় কেকেআর।

মুম্বাইয়ের ওপেনার হিসেবে মাঠে নামেন রোহিত শর্মা ও কুইন্টন ডি কক। ৬ বলে ২ রান করে বরুণ চক্রবর্তীর বলে ক্যাচ দিয়ে আউট হন তিনি। দলের ১০ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে। রোহিত শর্মা ৩২ বলে ৪৩ রান করে প্যাট কামিন্সের বলে ক্লিন বোল্ড হন। সূর্যকুমার যাদব ৩৬ বলে ৫৬ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন। শাকিবের বলে ক্যাচ আউট হয়ে ফিরতে হয় তাঁকে। ঈশান কিষাণ ৩ বলে মাত্র ১ রান সংগ্রহ করেন। হার্দিক ইনিংসের শুরুটা ঠিকঠাক করলেও দলকে বড় রান এনে দিতে ব্যর্থ হন। ১৭ বলে ১৫ করে প্রসিধ কৃষ্ণার বলে ক্যাচ দিয়ে আউট হন। পোলার্ড ৮ বলে ৫, ক্রুনাল ৯ বলে ১৫, জানসেন ০, চাহার ৮ ও বুমরাহ ০ রানে প্যাভিলিয়নে ফেরেন।

কেকেআরের বোলিং আক্রমন মুম্বাইকে আগাগোড়া বিপাকে ফেলে। ১২৫ রানের মধ্যে ৫টি উইকেটের পতন ঘটান প্লেয়াররা। এরপর অল্প সময়ের ব্যাবধানে মুম্বাইয়ের সব উইকেট পরে যায়। শেষ ২ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৫টি উইকেট নেন রাসেল। এছাড়া কামিন্স পান ২টি উইকেট। বরুণ, শাকিব ও প্রসিধ ১টি করে উইকেট নেন।

কেকেআরের ওপেনিং জুটি নীতিশ রানা ও শুভমান গিল সফল্ভাবে তাদের ইনিংস শুরু করেন। রানা ৪৭ বলে ৫৭ রান করে রাহুল চাহারের বোলিং এ আউট হন। অন্যদিকে গিল ২৪ বলে ৩৩ রান করেন। এরপর কেকেআরের মিডিল ব্যাটিং অর্ডার একেবারে ধসে পরে। রাহুল ত্রিপাঠী ৫ বলে ৫ রান, অধিনায়ক মরগ্যান ৭ বলে ৭, শাকিব আল হাসান ৯ বলে ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এখান থেকে ঘুরে যায় খেলার মোড় শেষ ওভারে বাকি থাকে ১৫ রান। আন্দ্রে রাসেল ১৫ বলে ৯ রান করে ১৯.৩ ওভারে আউট হয়ে যান। পরের বলেই কামিন্স আউট হন। শেষ বলে বাকি থাকে ১১ রান। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে কেকেআরের স্কোর দাঁড়ায় ১৪২। মুম্বাইয়ের হয়ে সব থেকে বেশি উইকেট তোলেন রাহুল চাহার। ৪ ওভারে ২৭ রান দিয়ে ৪টি উইকেট নেন। ট্রেন্ট বোল্ট ২টি ও ক্রুনাল পান্ডিয়া পান ১টি উইকেট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026