লোকাল ট্রেনের বদলে এই রাজ্যে চলবে বন্দে ভারত মেট্রো, টেন্ডার জারি করেছে রেল

ভারতের রেল পরিষেবা ছড়িয়ে রয়েছে গোটা দেশজুড়ে। অপেক্ষাকৃত কাছাকাছি যাওয়ার জন্য লোকাল ট্রেন পরিষেবা এবং দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য রয়েছে এক্সপ্রেস ট্রেন পরিষেবা। ভারতীয় রেল নিরন্তন প্রচেষ্টা করছে তাদের পরিষেবা ভালো করার জন্য। আর এই পরিষেবাকে আরো উন্নত করার জন্য আসছে বন্দে ভারত ট্রেন। তবে এবার এখানেই থেমে নেই আর ভারতীয় রেল। মুম্বাই শহরের লাইফ লাইন লোকাল ট্রেন এবার হয়ে যাবে অতীত। সেই জায়গা নেবে অত্যাধুনিক বন্দে ভারত মেট্রো। আসলে এবার মুম্বাই জুড়ে লোকাল ট্রেনের বদলে চলবে অত্যাধুনিক এবং ফিচারে ঠাসা বন্দে ভারত মেট্রো।

আপনাদের জানিয়ে রাখি, মুম্বাই রেলওয়ে বিকাশ কর্পোরেশন (MRVC) মুম্বাই মেট্রোপলিটন অঞ্চলে বন্দে ভারত মেট্রো ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। মুম্বাইতে বন্দে ভারত মেট্রো ট্রেন নেটওয়ার্ককে শক্তিশালী করতে, এমআরভিসি ২৮৫৬টি কোচ কেনার জন্য একটি আন্তর্জাতিক দরপত্র জারি করেছে। কর্মকর্তারা বলেছেন যে মুম্বাই আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট (MUTP) এর অধীনে মুম্বাইয়ের রেল ট্র্যাকে নামতে চলেছে ২৩৮ টি বন্দে মেট্রো ট্রেন। ২৩৮ টি ট্রেনের জন্য ২৮৫৬ টি কোচ কেনার জন্য দরপত্র তৈরি করা হয়েছে। MUTP-এর 3 এবং 3A প্রকল্পগুলির জন্য ১০৯৪৭ কোটি টাকা খরচ করা হবে।

তবে এখন প্রশ্ন মুম্বাইয়ের লাইফ লাইনে কবে নামবে বন্দে ভারত মেট্রো? এই প্রসঙ্গে এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন যে ২০২৩ সালের মে মাসে মুম্বাইয়ের শহরতলির রেলওয়ে নেটওয়ার্কের জন্য ২৩৮ টি বন্দে মেট্রো রেক সংগ্রহ করার জন্য MRVC টেন্ডার পাঠায়। বন্দে মেট্রো ট্রেন নির্মাণের জন্য ২ বছর বিবেচনা করা হয়েছে এবং আগামী পাঁচ বছরে গড়ে ৫০ টি ট্রেন প্রতি বছর সরবরাহ করা হবে। এই বন্দে মেট্রোতে স্বয়ংক্রিয় দরজা এবং একক শ্রেণির আধুনিক কোচ থাকবে। এতে প্রথম শ্রেণি এবং দ্বিতীয় শ্রেণি কোচের কোনো ব্যবস্থা থাকবে না।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026