মুনমুন দত্ত হিন্দি টেলিভিশন জগতের অন্যতম পরিচিত একজন অভিনেত্রী। দর্শকমহলের ববিতা নামেই বেশি পরিচিত তিনি। ‘তারক মেহেতা কা উল্টা চশমা’য় ববিতার চরিত্রেই অভিনয় করে থাকেন মুনমুন দত্ত। বলাই বাহুল্য, বর্তমানের অন্যতম ব্যস্ত অভিনেত্রী মুনমুন। মিডিয়ার পাতায় কারণে অকারণে চর্চায় থাকতে দেখা যায় তাকে। সম্প্রতি নিজের সাম্প্রতিক একটি ইনস্টা রিল ভিডিওর সূত্র ধরেই চর্চার আলোয় অভিনেত্রী, যা দেখার পর থেকেই কিছুটা হলেও অবাক হচ্ছেন নেটমহলের একাংশ।
বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই সক্রিয় ‘তারক মেহেতা কা উল্টা চশমা’র অভিনেত্রী মুনমুন দত্ত। প্রায়ই নিজের একাধিক রিল ভিডিও ও ছবি শেয়ার করে নিতে দেখা যায় তাকে। সম্প্রতি নিজের শেয়ার করে নেওয়া একটি ইনস্টারিল ভিডিওর সূত্র ধরেই সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি ভিডিওটি শেয়ার করে প্রিয় বন্ধুর কথাও উল্লেখ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
আসলে সাম্প্রতিক ভিডিওতে একটি জনপ্রিয় গানের তালে নিজের প্রিয় বন্ধুর সাথে সাম্প্রতিক এই রিল ভিডিওটি বানিয়েছেন মুনমুন দত্ত। তবে ভিডিওটি ভালো করে দেখলেই বোঝা যাবে তিনি ভিডিওতে নিজের সাথে নিজেই নেচেছেন। অর্থাৎ দু’ধরনের পোশাক পরে দুবার একই গানে নেচে একসাথে জুড়ে দিয়েছেন ভিডিও দুটি। টাইট ফিটিংস্ দুই ধরনের ওয়েস্টার্ন ড্রেসেই ভিডিওতে দেখা মিলেছে তার। তারপরেই রিল ভিডিও আকারে শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রথম চটে দেখলে মনে হবে দুজন আলাদা আলাদা মানুষ, তবে তা একেবারেই নয়। শেয়ার করা পুরো ভিডিওটি ভালোভাবে দেখলেই সবটা স্পষ্ট হবে সকলের কাছে। আসলে সবটাই প্রযুক্তির কেরামতি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…