বিনোদন

নীল পোশাকের শরীর থেকে উপচে পড়ছে যৌবন, ঝড়ের গতিতে ভাইরাল ছবি

‘সব’ টিভির অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল ‘তারক মেহতা কা উল্টা চশমা’। এই শোয়ের মূল আকর্ষণ হলেন ববিতাজির চরিত্রে অভিনয় করা অভিনেত্রী মুনমুন দত্ত। সম্প্রতি মুনমুন ইন্সটাগ্রামে ফ্যাশন ডিজাইনার রিপ্পী শেঠি-এর সিজলিং নীল ড্রেসে নিজের ছবি পোস্ট করলেন। এই ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে মুনমুন ফ্যাশন ডিজাইনারকে এবং তাঁর ফটোশুট টিমকে ধন্যবাদ জানিয়েছেন।। মুনমুন এই ছবিটি শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়েছে। নেটিজেনরা তাঁদের প্রিয় ববিতাজির সৌন্দর্যের প্রশংসা করেছেন।

সম্প্রতি অভিনেত্রী মুনমুন দত্ত নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন। এই চ্যানেলে বিভিন্ন ডান্স পারফরম্যান্সের রিভিউ করেন মুনমুন। তিনি নিজেও একজন খুব ভালো ডান্সার। মুনমুন ইন্সটাগ্রামে নিজের ইউটিউব চ্যানেলের লিঙ্ক শেয়ার করে সবাইকে সাবস্ক্রাইব করতে অনুরোধ জানিয়েছেন। এছাড়া মুনমুন একজন সমাজকর্মী হিসাবে পথশিশুদের শিক্ষাবিস্তারের কাজও শুরু করেছেন।

আদতে পশ্চিমবঙ্গের দুর্গাপুরের মেয়ে মুনমুন ইংরাজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পুনেতে থাকাকালীন মুনমুন বিভিন্ন ফ্যাশন শো-তে অংশগ্রহণ করতেন। অভিনয়ের টানে একসময় মুম্বই চলে আসেন মুনমুন। 2004 সালে জি টিভির জনপ্রিয় সিরিয়াল ‘হাম সব বারাতি’-এর মাধ্যমে টেলিভিশনে মুনমুনের অভিনয়ের কেরিয়ার শুরু হয়। কমল হাসানের তামিল ফিল্ম ‘মুম্বই এক্সপ্রেস’-এর মাধ্যমে মুনমুনের ফিল্মী কেরিয়ার শুরু হয়। 2006 সালে পূজা ভাট পরিচালিত ফিল্ম ‘হলিডে’-এর মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন মুনমুন। কিন্তু তাঁকে সফলতা এনে দেয় ‘সব’ টিভিতে দীর্ঘসময় ধরে চলা জনপ্রিয় সিরিয়াল ‘তারক মেহতা কা উল্টা চশমা’। এই সিরিয়ালে মুনমুন ববিতা আইয়ার-এর চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন। এই সিরিয়ালে ববিতা কোলকাতার বাঙালি মেয়ে যিনি সাউথ ইন্ডিয়ান বিজ্ঞানী আইয়ার-কে বিয়ে করে মুম্বই-এর গোকুলধাম সোসাইটির বাসিন্দা হয়ে এসেছেন। ‘তারক মেহতা কা উল্টা চশমা’র মুখ‍্য চরিত্র জেঠালাল ববিতাকে মনে মনে অত্যন্ত পছন্দ করেন। এই সিরিয়ালে ববিতাজির ফ্যাশন সেন্স দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে। হাসি-ঠাট্টার মধ্যে দিয়ে দৈনন্দিন জীবনের ঘটনার বর্ণনাই ‘তারক মেহতা কা উল্টা চশমা’-কে সফল করে তুলেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026