বিনোদন

ইংল্যান্ডের স্কুল সঙ্গীতের সিলেবাসে ‘মুন্নি বদনাম হুয়ি’, আনন্দিত মালাইকা

2010 সালে মুক্তিপ্রাপ্ত সলমন খান (salman khan) অভিনীত হিন্দি ছবি ‘দাবাং’-এ ‘মুন্নি বদনাম হুয়ি’ গানে মালাইকার লাস‍্যময়ী নাচ সকলের নজর কেড়েছিল। এবার ‘মুন্নি’ গানটির মাথায় উঠল নতুন মুকুট। ইংল্যান্ডে ডিপার্টমেন্ট অফ এডুকেশন (ডিএফই)-র নতুন সঙ্গীত পাঠ্যক্রমের গাইডেন্সের অন্তর্ভুক্ত হল ‘মুন্নি বদনাম হুয়ি’। এই তালিকায় রয়েছে কিশোরী আমনকর (kishori amonkar)-এর ‘সহেলী রে’, অনুষ্কা শঙ্কর (Anushka shankar)-এর ‘ইন্ডিয়ান সামার’, এ.আর.রহমান (A.R.Rahman)-এর ‘জয় হো’। পিটিআই সূত্রে জানা গেছে, সমগ্র ইউ.কে. জুড়ে পনেরো জন বিশেষজ্ঞের একটি প‍্যানেল সিলেবাসটি তৈরী করেছেন। ডিএফই-র তরফে জানানো হয়েছে, এই মডেল সঙ্গীত সিলেবাসটি শিক্ষকদের কাজের চাপ হ্রাস করতেও সাহায্য করবে।

স্কুলের নির্দেশিকায় বলা হয়েছে, আধুনিক ব্রিটিশ সমাজের উচিত সঙ্গীতের শাখা-প্রশাখা ও অঞ্চলভেদে তার অবস্থান নিয়ে চর্চা করা। বিশ শতকের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী কিশোরী আমনকর সঙ্গীতকে বিশ্বের আধ্যাত্মিক মার্গ বলে মনে করতেন। রবি শঙ্কর (Rabi shankar) ও অনুষ্কা শঙ্করের যন্ত্রসঙ্গীতও যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে নির্দেশিকায় জানানো হয়েছে। এছাড়াও নির্দেশিকায় বলিউডে আইটেম সঙের গুরুত্ব বোঝানো হয়েছে। ‘মুন্নি বদনাম হুয়ি’ সঙ্গীতের দ্রুত লয়, লাস‍্যময়তায় পরিপূর্ণ দৃশ্যপট দর্শকদের মন কাড়তে সক্ষম হয়েছে।

অপরদিকে এই খবর শুনে আনন্দে ভাসছেন ‘মুন্নি’ মালাইকা। নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে অনুরাগীদের সঙ্গে তাঁর খুশি ভাগ করে নিয়েছেন মালাইকা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026