আমেরিকায় বিপদ পিছু ছাড়ছেই না, করোনার মধ্যে নতুন বিপদ ভিমরুল!
নোভেল করোনা ভাইরাসের প্রকোপে জেরবার আমেরিকা। প্রতিনিয়ত মৃত্যু ও আক্রান্তের খবরে উদ্বেগ বাড়ছে সরকারের। আর নোভেল করোনা ভাইরাসের ভয়াবহ আকারের পর আবার নতুন আতঙ্ক আমেরিকায়। সূত্রের খবর, এশিয়ান জায়ান্ট হরনেটস (মার্ডার কিলার) নামের ভিমরুলের দেখা মিলেছে আমেরিকায়। ভিমরুলগুলি আকারে দুই ইঞ্চি থেকে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ। এই বিশাল আকারের ভিমরুলের বাস পূর্ব এশিয়ায়। প্রধানত নাতিশীতোষ্ণ অঞ্চলে এই বিশেষ প্রজাতির বিষাক্ত ভিমরুল বাস করে।
প্রতিবছর এই ভিমরুলের কামড়ে প্রাণ হারান বেশ কিছু মানুষ। এছাড়া এই বিশেষ প্রজাতির বিষাক্ত ভিমরুল মৌমাছিকে নিজেদের বাচ্চাদের খাদ্য হিসেবে শিকার করে। এই ভিমরুল মানুষের শরীরে নিজেদের বিষাক্ত হুল ফোটালে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই আমেরিকায় একেই করোনা ভাইরাসে হিমসিম অবস্থা তাতে বিষাক্ত ভিমরুল যেন গোদের ওপর বিষফোঁড়ার মতন। আমেরিকার বিজ্ঞানীরা জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব এই ভিমরুলকে বিনাশ না করলে পুরো আমেরিকা জুড়ে ছড়িয়ে পড়তে পারে তাঁরা।ma
এদিকে আমেরিকায় করোনায় আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ১২ লক্ষ ১২ হাজারের কিছু বেশি ও মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৯ হাজার ৯০০ জনের কিছু বেশি। করোনার প্রকোপে এমন সংকটজনক অবস্থায় এই বিষাক্ত ভিমরুল নতুন করে চিন্তায় ফেলেছে আমেরিকাকে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…