এবারে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ সংযুক্ত মোর্চা সমর্থিত প্রার্থী শেখ রেজাউল হক। প্রথমে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে জঙ্গিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। তারপর সেখান থেকে সরাসরি রেফার করা হয় কলকাতার বাইপাসের ধারে অ্যাপোলো হাসপাতালে। যখন তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তখন তার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল এবং তাকে সেই সময় ইনকিউবেটর অর্থাৎ ভেন্টিলেটর যুক্ত অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয়েছিল।
হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে তিনি করোনাভাইরাস আক্রান্ত ছিলেন। তিনি করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ নিয়ে এসেছিলেন এবং এই কারণে তাকে পুনরায় পরীক্ষা করা হয়নি সরাসরি থেকে ভর্তি করে নেওয়া হয়েছিল হাসপাতালে আইসিইউতে। সারারাত এপোলো হাসপাতালের চিকিৎসকরা চেষ্টা করেন তাকে সুস্থ করে তোলার। কিন্তু ডাক্তারদের সমস্ত চেষ্টা বৃথা করে দিয়ে আজকে ভোর ৫টা নাগাদ তার মৃত্যু হয় হাসপাতালে।
হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা হয়তো আজকে হাসপাতলে আসতে পারেন এবং শেখ রেজাউল হকের পরিবারের মানুষদের সাথে কথা বলতে পারে। আগামী ২৬ এপ্রিল নির্বাচন হওয়ার কথা ছিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভায়। তার আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলেও সেখানকার সংযুক্ত মোর্চা সমর্থিত কংগ্রেস প্রার্থীর। ঘটনায় শোকের ছায়া রাজনৈতিক মহলে।
মৃতদেহ সৎকারের জন্য উপযুক্ত প্রটোকল মেনে চলা হবে। মৃতদেহ কিন্তু পরিবারের হাতে দেওয়া হবে না বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কলকাতা পুরসভার যে টিম রয়েছে তারা উপযুক্ত পরিকাঠামো তৈরি করে রেজাউল বাবুর মৃতদেহের সৎকার করবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…