নেটদুনিয়ায় হরিয়ানভি গানের ভিডিও প্রায়ই ভাইরাল হয়ে থাকে। এই ধরনের গানের সাথে নাচতে দেখা যায় বহুজনকে। হারিয়ানভি ডান্সার হিসেবে মুসকান বেবি কম পরিচিত নন দর্শকদের মাঝে। তিনি সেখানকার জনপ্রিয় কয়েকজন নৃত্যশিল্পীদের মধ্যে একজন। স্টেজের উপর তার নাচ দেখার জন্য অপেক্ষায় থাকেন বহুমানুষ। তিনি যে নিজের নাচের প্রতিভার মাধ্যমে বহু মানুষের মাঝে পরিচিত হয়েছেন, তা বলাই বাহুল্য। সম্প্রতি তার নাচের আরো একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। রইল সেই ঝলকই।
‘এনডি ফৌজি আর্মি’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে মুসকান বেবির এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছিল ১ মাস আগে। সোশ্যাল মিডিয়ার পাতায় বর্তমানে এই ভিডিওটি পৌঁছে গিয়েছে ৪ লাখের কাছাকাছি মানুষের কাছে। তিনি স্টেজের উপর উঠলে লোকের ভিড় সামলানো মুশকিল হয়ে পড়ে। সম্প্রতি এই ভাইরাল হওয়া ভিডিওতে মুসকান বেবিকে অন্যতম হিট জনপ্রিয় হরিয়ানভি গান ‘ভাঙ্গারা পে’এর তালেই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে।
ভিডিওতে মুসকান বেবিকে ইঁট রঙের সালোয়ার কামিজেই দেখা গিয়েছিল এদিন। উক্ত গানের সাথে স্টেজের উপর নৃত্য পরিবেশনের সময় নিয়েছিলেন মানানসই ওড়নাও। এদিন রীতিমতো মুডে ছিলেন মুসকান বেবি। তার এই নাচের পারফর্ম্যান্স যে সেখানে উপস্থিত সমস্ত দর্শকরাও বেশ তাড়িয়ে তাড়িয়েই উপভোগ করেছিলেন, তা ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে। হয়েছিল টাকার বৃষ্টিও। বলাই বাহুল্য, এই মুহূর্তে উল্লেখ্য হরিয়ানভি গানের তালেই মুসকান বেবির এই পার্ফমেন্স মন মাতিয়েছে তার সমস্ত অনুরাগীমহলেরও। পাশাপাশি তাকে পুনরায় চর্চায় নিয়ে এসেছে হরিয়ানভি দর্শকদের একাংশের মাঝে।
ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…
টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…
সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…
টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…
পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…
ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…