রঙের উৎসব হোলির মজা একেবারে অন্যরকম হয়। চারিদিকে রঙে রঙে তৈরি হয় রঙিন পরিবেশ। খাওয়া দাওয়া , হই হুল্লোড় নাচ গান কিছুই বাকি থাকে না। হরিয়ানা থেকে উত্তরপ্রদেশ, হোলি মিলন উদযাপনের গ্রামীণ সংস্কৃতিতে নিজস্ব আকর্ষণ রয়েছে। অনেক শিল্পী এসে পরিবেশ আরও রাঙিয়ে দিয়ে যান।
এই বিশেষ দিনে রাগনি প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে পুরো গ্রাম আনন্দে গা ভাসিয়ে দেয়। হরিয়ানার জনপ্রিয় নৃত্যশিল্পী মুসকান বেবির এমনই একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি হোলি মিলন অনুষ্ঠানে সবার মন জয় করার মতো নাচ করেছেন।
এই ভিডিওটি বছর খানেক আগের স্পেশাল রাগনি স্টুডিও শেয়ার করেছিল। ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা সালোয়ার স্যুটের ওপর কালো স্কার্ফ পরে রয়েছেন মুসকান বেবি। তিনি মঞ্চে রয়েছেন আর চারপাশে বসে আছেন গ্রামের প্রবীণ থেকে শুরু করে শিশু, কিশোর, তরুণীরা। ভিডিও দেখে স্পষ্ট সবাই খুব উপভোগ করছেন তাঁর নাচ।
মুসকান বেবি হরিয়ানভি হোলির লোকগীতি ‘রি আয়া হোলি কা উৎসব ম্যায়নে রং লা লেন দে’ তে নাচছেন। এ সময় তার প্রতিভা ও নাচের ভঙ্গি ছিল দেখার মতো। হোলির এই বিশেষ উপলক্ষে মুসকান বেবির এই নাচের ভিডিওটি সত্যিই ভক্তদের জন্য কোনো উপহারের চেয়ে কম নয়। এই নাচের ভিডিওটি একবার দেখলে আপনারও ভালো লাগবে নিশ্চই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…