নেটদুনিয়ায় হরিয়ানভি গানের ভিডিও প্রায়ই ভাইরাল হয়ে থাকে। এই ধরনের গানের সাথে নাচতে দেখা যায় বহুজনকে। হারিয়ানভি ডান্সার হিসেবে মুসকান বেবি কম পরিচিত নন দর্শকদের মাঝে। তিনি সেখানকার জনপ্রিয় কয়েকজন নৃত্যশিল্পীর মধ্যে একজন। স্টেজের উপর তার নাচ দেখার জন্য অপেক্ষায় থাকেন বহুমানুষ। তিনি যে নিজের নাচের প্রতিভার মাধ্যমে বহু মানুষের মাঝে পরিচিত হয়েছেন, তা বলাই বাহুল্য। সম্প্রতি তার নাচের একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।
‘শ্রীকৃষ্ণা মিউজিক স্টুডিও’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে মুসকান বেবির এই নাচের ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে ৮ মাস আগে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুসকান বেবির নাচের এই ভিডিওটি পৌঁছে গিয়েছে ৬ লাখের কাছাকাছি মানুষের কাছে। তিনি স্টেজের উপর উঠলে লোকের ভিড় সামলানো মুশকিল হয়ে পড়ে। সম্প্রতি এই ভাইরাল হওয়া ভিডিওতে মুসকান বেবিকে জনপ্রিয় ধামাকেদার হিন্দি গান ‘ছ্যাল ছাবিলা বালাম মেরা’র তালে স্টেজ কাঁপাতে দেখা গিয়েছে, যা দেখে খুব স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন সেখানে উপস্থিত দর্শকরাও।
৮ মাস আগেকার এই ভাইরাল হওয়া ভিডিওতে মুসকান বেবিকে সবুজ ও নীল রঙের মেলবন্ধনের একটি সালোয়ার কামিজে দেখা গিয়েছে। জনপ্রিয় ধামাকেদার হিন্দি গান ‘ছ্যাল ছাবিলা বালাম মেরা’র তালে নৃত্য পরিবেশন করে এদিন উপস্থিত দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি। তার পারফর্ম্যান্স দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন সেখানে উপস্থিত দর্শকরাও, সেকথা ভাইরাল হওয়া ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে। তার নাচ দেখে টাকার বৃষ্টি হয়েছে সেজের উপরে। সম্প্রতি মুসকান বেবির এই পুরনো নাচের ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই আবারো নেটনাগরিকদের একাংশের মাঝে ও হরিয়ানভি দর্শকদের মাঝে চর্চায় উঠে এসেছেন তিনি। সকলের জন্য সেই নাচের ভিডিওটি রইল আরো একবার, দেখে নিন।
কলকাতা শহরের বুকে হাজার হাজার মানুষের মাথার ওপর থেকে আপাতত সরে গেল উচ্ছেদের খাঁড়া। ব্রেস…
কয়েকদিনের কালবৈশাখী ও বৃষ্টির জেরে কিছুটা স্বস্তি মিলেছিল গরম থেকে। তবে ফের বদলাচ্ছে আবহাওয়ার পরিস্থিতি।…
তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা দেশের একাধিক রাজ্যে। এর মধ্যেই স্বস্তির খবর শোনাল ভারতীয় আবহাওয়া দফতর…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির মাঝেই সংযুক্ত আরব আমিরশাহী সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর…
লাগামছাড়া দামে আরও এক ধাপ উর্ধ্বগতি। ফের একবার সোনা ও রুপোর দামে বড়সড় বৃদ্ধি দেখা…
ক্ষমতায় এসেই একের পর এক প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে চমক দিচ্ছে নতুন পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে…