নিউজ

মসজিদ এর জন্য প্রস্তাবিত ৫ একর জমি অযোধ্যায় ৬৭ একর মধ্যে চাই, দাবি মুসলিম নেতাদের

প্রীতম দাস : বিতর্কিত অযোধ্যা জমি নিয়ে সুপ্রিম কোর্টের রায় বেরিয়ে যাবার পরও নানা ধরনের বিতর্ক চলেই যাচ্ছে। অযোধ্যা মামলার অন্যতম প্রধান আবেদনকারী ইকবাল আনসারী সহ স্থানীয় মুসলিম নেতারা দাবি করছেন , সুপ্রিম কোর্ট মসজিদ নির্মাণ এর জন্য যে ৫ একর জমি বন্দোবস্ত এর কথা বলা হয়েছে তা যেনো অযোধ্যার অধিগৃহীত ৬৭ একর জমির ভিতরে হয়। তবেই আমরা জমি নেবো নতুবা জমির প্রস্তাব প্রত্যাখ্যান করবো। অনেককে বলতে শোনা যাচ্ছে চৌদ্দ ক্রোশের বাইরে গিয়ে মসজিদ বানাও। এটা ঠিক নয় ।

মৌলানা জালাল আশরাফ নামে এক স্থানীয় মৌলবী বলেন , আদালত বা সরকার আমাদের ক্ষোভের কিছুটা উপশম করতে চাইলে পাঁচ একর জমির ব্যাবস্থা করুক অধিগৃহীত ৬৭ একর এলাকার মধ্যে। কারণ , অষ্টাদশ শতকের সুফি সন্ত কাজী কুদ ওয়া সহ অনেকের কবর ওই স্থানে আছে।

অযোধ্যা মামলার আরেক মামলাকারি হাজী মেহবুব বলেছেন , আমরা এই ললিপপ গ্রহণ করবো না। ওনারা পরিষ্কার করে বলুন যে আমাদের তারা কোথায় জমি দিতে চায় ? সূত্রে খবর , অযোধ্যা ও তার আশপাশের অঞ্চলে প্রস্তাবিত মসজিদের বিকল্প জমি খুঁজে নেবার কাজ শুরু করে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। তবে উত্তরপ্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড জমি নেবার ব্যাপারে অবস্থান ঠিক করতে লখনৌতে ২৬ শে নভেম্বর বৈঠক ডেকেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026