নিউজ

BIG NEWS: মুসলিম মহিলারা নরেন্দ্র মোদীর জন্য যা করছেন, জানলে অবাক হবেন আপনিও

যোগী রাজ্যে মোদী মন্দির! উত্তর প্রদেশের মুজফফরনগরের মুসলিম মহিলারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্দির তৈরি করতে চান। দেশের প্রধানমন্ত্রীর জন্য মন্দির নির্মাণের খরচ তুলেছেন মুজফফরনগরের মুসলিম মহিলারা। নিজেদের সংসারের খরচ বাঁচিয়ে মন্দির নির্মাণের খরচ তুলেছেন বলে জানিয়েছেন তাঁরা। এই মহিলা সংগঠনের নেত্রী রুবি গজনি। রুবি গজনির বলেছেন, ‘ মুসলিম মহিলাদের তরফ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই আমরা। আমরা নরেন্দ্র মোদীর সঙ্গে রয়েছি। উনাকে মুসলিমবিরোধী বলার কোনো কারণ নেই।’

মুসলিম মহিলা সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জন্য অনেককিছু করেছেন। মুসলিম মহিলাদের জন্য অনেক করেছেন তিনি। তিন তালাক প্রথার অবসান করে মুসলিম মহিলাদের জীবনে বিরাট পরিবর্তন এনেছেন নরেন্দ্র মোদী। উনি সম্মান পাওয়ার যোগ্য। সেইজন্যেই কৃষ্ণপুরী এলাকায় মোদী মন্দির তৈরি করে তাঁকে সম্মানিত করতে চান তাঁরা। বৃহস্পতিবার জেলা কালেক্টরের কাছে একটি সংগ্রহশালা তৈরি করার অনুমতি চেয়ে স্মারকলিপি জমা দিয়েছেন এই মহিলারা। তাঁরা সেই সংগ্রহশালারই নাম মোদী মন্দির দিতে চান। মোদী মন্দির নামক সংগ্রহশালাই নরেন্দ্র মোদী সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়া থাকবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026