এদিন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মুসলিমদের নিশানা করে তাদের কটাক্ষ করেন। গত কয়েকদিন ধরে দিল্লির শাহিনবাগে চলতে থাকা নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদের দিকে আঙুল তুলে বলেন, শাহিনবাগে যে প্রতিবাদ হচ্ছে তা মোটেও শান্তিপূর্ণ নয়। প্রতিবাদ করার অধিকার সবার আছে, কিন্তু রাস্তা আটকে প্রতিবাদ কোনো সুস্থ মানসিক চিন্তা হতে পারে না। তিনি এদিন আরও বলেন, রাস্তা আটকে প্রতিবাদ চলায় যানজটে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। দেশে ২০ কোটি মুসলিম সম্প্রদায়ের মানুষদের মধ্যে তার এক তৃতীয়াংশ রয়েছে উত্তর প্রদেশে।
মুসলিমরা দেশভাগের পর ভারতে থেকে যাওয়ায় ভারতের কোনো উপকার হয়নি। তারা চায় দেশে অশান্তি সৃষ্টি করতে। দেশভাগের ফলে সৃষ্টি হয়েছে পাকিস্তান। এক সংবাদমাধ্যমে তিনি এই বক্তব্য পেশ করেছেন। মন্দিরের পুরোহিত থেকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীত্ব পদের এই পিরো সময়কালে রয়েছে আদিত্যনাথের বিরুদ্ধে নানা অভিযোগ।
আরও পড়ুন : গঠন করা হয়েছে ট্রাস্ট, শুরু হল রাম মন্দির তৈরির কাজ
তিনি প্রায়ই বিতর্কিত মন্তব্য করে তা রাজনীতির রং লাগান বলে অভিযোগ একাংশের। তিনি শাহিনবাগের মহিলা প্রতিবাদীদের কটাক্ষ করে বলেন, এই সমাজের পুরুষরা কাপুরুষ। তিনি আরও বলেন, পুরুষরা নিজেরা রাস্তায় প্রতিবাদ না জানিয়ে ঘরের মহিলাদের রাস্তায় নামাচ্ছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…