Categories: নিউজ

BREAKING : আগামীকাল মহারাষ্ট্রে আস্থা ভোট, রায় ঘোষণায় জানাল সর্বোচ্চ আদালত

অরূপ মাহাত: দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য সময় চেয়েছিলেন বিজেপি নেতৃত্ব। অন্যদিকে শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের জোটের তরফে যত শীঘ্র সম্ভব আস্থা ভোটের আবেদন জানানো হয়েছিল। গতকাল দুই পক্ষের সওয়াল জবাব শেষে আজ রায় ঘোষণা করল সর্বোচ্চ আদালত।

বিচারপতি এন ভি রাভান্না, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ মহারাষ্ট্র সরকার গঠন মামলায় রায় দিতে গিয়ে আজ জানান, ‘আগামীকালই করতে হবে আস্থা ভোট। তার আগে ঠিক করে নিতে হবে প্রোটেম স্পিকার। প্রোটেম স্পিকারের তত্ত্বাবধানে হবে এই আস্থা ভোট।’ তবে আস্থা ভোটের আগে সমস্ত বিধায়কদের শপথ গ্রহন করাবেন স্পিকার এমনটাই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালতের বিশেষ বেঞ্চ।

জানা গেছে, আস্থা ভোটের সম্পূর্ণ প্রক্রিয়া প্রকাশ্যে করতে হবে। সরাসরি সম্প্রচার করতে হবে ভোটগ্রহণ। গোপন বাক্সে ভোটগ্রহণ করা যাবে না। এমনই নির্দেশ সর্বোচ্চ আদালতের। অন্যদিকে, রায় ঘোষণার পরই দড়ি টানাটানি শুরু হয়ে যায় দুই পক্ষের আইনজীবীদের মধ্যে। কোন দল থেকে প্রোটেম স্পিকার বেছে নেওয়া হবে, এই নিয়ে কার্যত বচসায় জড়িয়ে পড়েন আইনজীবীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026