ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Money Saving Tips: কম আয় করেও সঞ্চয় করুন প্রচুর টাকা, জেনে নিন কোন পদ্ধতিতে

ভারতের মানুষের এখন সবথেকে বড় সমস্যা হয়ে উঠেছে বেতন এতটাই কম যে কিভাবে টাকা সঞ্চয় করা যায়। টাকা সঞ্চয় করা নিয়ে অনেকের মধ্যেই অনেক ধরনের ভুল ভাবনা রয়েছে। প্রকৃতপক্ষে, সবাই কিন্তু টাকা ভালো করে সঞ্চয় করতে পারেন না। কমবেশি অনেকেই এমন রয়েছেন যারা ভালোভাবে টাকা সঞ্চয় করতে পারেন না এবং প্রতি মাসেই ভেবেও বেশি খরচ করে ফেলেন। তবে কম টাকা রোজগার করলেও কিন্তু আপনি প্রতি মাসে কিছু করে টাকা সঞ্চয় করতে পারেন। এর জন্য আপনাকে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন কোন বিষয়ে মাথায় রাখলে আপনারা কম দিনে ভালো টাকা সঞ্চয় করতে পারবেন সামান্য আয় থাকা সত্ত্বেও।

আপনাকে এইভাবে বিনিয়োগ শুরু করতে হবে যেখানে আপনি খুব কম টাকা করে এই বিনিয়োগ করছেন কিন্তু প্রতিদিন একটা নির্দিষ্ট টাকা বিনিয়োগ করছেন। উদাহরণস্বরূপ আপনি যদি প্রতি মাসে মাত্র ২০০০ টাকা করে বিনিয়োগ করেন তাহলে কিন্তু প্রতিবছর ২৪ হাজার টাকা করে সঞ্চয় করে বিনিয়োগ করতে পারবেন। বিনিয়োগ করার জন্য ফিক্স ডিপোজিট থেকে শুরু করে মিউচুয়াল ফান্ড সবকিছুই রয়েছে এখনকার দিনে। চার বছরে আপনি সুদসহ এক লক্ষ টাকার বেশি তহবিল তৈরি করে ফেলতে পারবেন। এই তহবিল আপনার খারাপ সময়ে কাজে লাগবে।

অনর্থক ব্যয় থেকে দূরে থাকুন

একটা কথা মনে রাখবেন যে টাকা আপনি সঞ্চয় করেন না কেন, বুঝবেন সেটা আপনার উপার্জনের টাকা। উদাহরণস্বরূপ, যদি আপনাকে ৫০০ মিটার যেতে হয়, আপনি একটি অটো নেওয়ার পরিবর্তে হাঁটতে পারেন এবং ভাড়ার টাকা বাঁচাতে পারেন। এছাড়াও, আপনার দেখানোর জন্য অপ্রয়োজনীয় ব্যয় করা উচিত নয়, কারণ কঠিন সময়ে শুধুমাত্র আপনার সঞ্চয় সাহায্য করবে, প্রদর্শন নয়।

বাজেট করার অভ্যাস করুন

প্রতি মাসে একটি বাজেট করতে হবে। এটি আপনার সঞ্চয়কে অনেকাংশে বাড়িয়ে দিতে পারে, কারণ আপনি তখন ইতিমধ্যেই জানেন কোথায় এবং কত টাকা খরচ করতে হবে। এভাবে আপনি সহজেই অপ্রয়োজনীয় খরচ কমাতে পারবেন। আপনি যদি আপনার বাজেট পরিকল্পনাকে কঠোরভাবে অনুসরণ করেন, তাহলে মাসের শেষে আপনার হাতে একটি ভাল পরিমাণ অর্থ অবশিষ্ট থাকবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026