ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

কোটিপতি হওয়া এখন আরও সহজ, মাসে ১৪২৭ টাকা বিনিয়োগ করুন, এই কয়েক বছরে কোটিপতি হয়ে যাবেন

আজকের দিনে কোটিপতি হতে কে না চায়। আপনি যদি ২০ বছর বা ৪০ বছর বয়সী হন তবে আপনার জন্য এখন কোটিপতি হওয়ার একটা বিরাট বড় সুযোগ রয়েছে। আজ এই নিবন্ধে আমরা আপনাকে বলতে চলেছি কিভাবে প্রতি মাসে মাত্র ১ হাজার ৪২৭ টাকা বাঁচিয়ে আপনি সহজেই কোটিপতি হয়ে উঠতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি, মিউচুয়াল ফান্ড আপনাকে এভাবেই কোটিপতি করে তুলতে পারে। মিউচুয়াল ফান্ড এটি একটি এমন মাধ্যম যার মাধ্যমে আপনি এসআইপি করে কোটিপতি হয়ে উঠতে পারেন। প্রতিমাসে আপনাকে শুধুমাত্র নির্দিষ্ট টাকা দিয়ে এসআইপি করতে হবে। অতএব আপনি যদি ১৫ শতাংশ পর্যন্ত বার্ষিক রিটার্ন পেতে পারেন, তাহলে আপনি সহজেই কোটিপতি হয়ে উঠতে পারবেন। বিভিন্ন মেয়াদে কিভাবে আপনি কোটিপতি হতে পারবেন।

১০ বছরে কোটিপতি হয়ে যান

দশ বছরে কোটিপতি হতে গেলে আপনাকে ৩৬০০০ টাকার মাসিক এসআইপি করতে হবে। আপনি ১৫ শতাংশ বার্ষিক সুদ পেয়ে যাবেন। মোট বিনিয়োগ করতে হবে আপনাকে ৪৩,২০,০০০ টাকা এবং সুদের পরিমাণ আপনি পাবেন ৫৭,১১,৬৬২ টাকা। ফলে সব মিলিয়ে আপনি পেয়ে যাবেন এক কোটি টাকার বেশি।

১৫ বছরে কোটিপতি হয়ে যান

১৫ বছরে যদি আপনাকে কোটিপতি হতে হয় তাহলে আপনাকে ১৫ হাজার টাকার মাসিক এসআইপি করতে হবে। আপনি ১৫ শতাংশ করে বার্ষিক রিটার্ন পেয়ে যাবেন। আমি মোট অর্থ বিনিয়োগ করবেন ২৭ লাখ টাকা। অন্যদিকে আপনি সুদের পরিমাণ পাবেন ৭৪,৫২,৯৪৬ টাকা। এভাবে আপনি ১ কোটি টাকার বেশি তহবিল তৈরি করতে পারবেন।

২০ বছরে কোটিপতি হয়ে যান

২০ বছরে যদি আপনি কোটিপতি হতে চান তাহলে আপনাকে প্রতি মাসে ৬৬০০ টাকার এসআইপি করতে হবে এবং এখানে আপনি ১৫ শতাংশ রিটার্ন পেয়ে যাবেন। আপনি মোট টাকা জমা করবেন ১৫,৮৪,০০০ টাকা এবং সুদ পাবেন ৮৪,২১,৩০৩ টাকা। এর ফলে আপনার মোট তহবিল ১ কোটি টাকার বেশি হয়ে যাবে।

৩০ বছরে কোটিপতি হয়ে যান

এজন্য আপনাকে প্রতিমাসে ১৪২৭ টাকার মাসিক এসআইপি করতে হবে। আপনি মোট ১৫ শতাংশ করে বার্ষিক সুদ পেয়ে যাবেন। এর ফলে আপনি মোট বিনিয়োগ করবেন ৫,১৩,৭২০ টাকা এবং মোট রিটার্ন পেয়ে যাবেন ৯৪,৮৯,২৯৪ টাকা। এর ফলে আপনার মোট তহবিল এক কোটি টাকার বেশি হয়ে যাবে।

Nirajana Nag

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026