বিনোদন

‘আমার ‘মা’কে বেশ্যা বানানো হয়েছে’, বানসালির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ গাঙ্গুবাইয়ের ছেলের

‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্ক শুরু হয়েছে। ছবির পরিচালক সঞ্জয়লীলা বানসালির উপর অসন্তুষ্ট হয়েছেন গাঙ্গুবাইয়ের পরিবারের সদস্যরা। রীতিমতো ক্ষোভ উগরে দিয়ে আদালতে মামলা দায়ের করেছেন ‘গাঙ্গুবাই’এর দত্তক-সন্তান বাবুরাওজি শাহ। তিনি অভিযোগ করেছেন মুম্বইয়ের কাথিয়াওয়াড়ির গঙ্গা হরিজীবনদাস অর্থাৎ ‘গাঙ্গুবাঈ’কে যেভাবে এই ছবিতে উপস্থাপন করা হয়েছে, তা একেবারেই সঠিক নয়।

‘মাফিয়া কুইনস অফ মুম্বই’ এই উপন্যাসের উপর ভিত্তি করে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবিটি তৈরি করা হয়েছে। এই বিখ্যাত উপন্যাসটি হুসেন জাইদির। গঙ্গা হরিজীবনদাস ওরফে গাঙ্গুবাইয়ের ছেলের অভিযোগ, তার মাকে ছবিতে যৌনকর্মী হিসেবে উপস্থাপন করেছেন সঞ্জয়লীলা বানসালি। আর এখন তার মাকে নিয়ে অনেকেই খারাপ কথা বলছেন তিনি সেটা মানতে পারছেন না।

গাঙ্গুবাইয়ের পারিবারিক আইনজীবী বলেছেন, একজন সমাজকর্মীকে যৌনকর্মী হিসেবে উপস্থাপন করা হয়েছে ছবিতে। তাকে ছবিতে ডন হিসেবে দেখানো হয়েছে বলেই বলেছেন তিনি। তার কথায়, ভিত্তিহীনভাবে নোংরামি করা হয়েছে। কোনো পরিবারই যে এটা সহ্য করবে না সেটাই জানিয়েছেন তিনি। তিনি এও জানিয়েছেন, অনেক আগেই আদালতে মামলা দায়ের করা হয়েছে। বাবুরাওজি শাহ যে গাঙ্গুবাইয়েরই ছেলে সেই প্রমাণও পেশ করা হয়েছে আদালতে। তবে এখনো বিষয়টি আদালতের বিচারাধীন রয়েছে।

আইনজীবী আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেকেই গঙ্গুবাইয়ের দিকে আঙুল তুলছেন। প্রশ্ন তুলেছেন তিনি সমাজকর্মী ছিলেন নাকি যৌনকর্মী? এই ধরনের প্রশ্ন ওঠায় খুব স্বাভাবিকভাবেই গাঙ্গুবাইয়ের পরিবারের সদস্যরা রীতিমতো ভেঙে পড়েছেন।

২০২১ গাঙ্গুবাইয়ের দত্তক পুত্র বাবুরাওজি শাহ আদালতে মামলা দায়ের করেছেন। এরপরেই আদালত থেকে সমন পাঠানো হয়েছিল সঞ্জয়লীলা বানসালির ও আলিয়া ভাটকে। এই ছবিতে গাঙ্গুবাইয়ের চরিত্রে দেখা মিলবে আলিয়া ভাটের। উল্লেখ্য আগামী ২৫’শে ফেব্রুয়ারি এই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এত বিতর্কের মাঝে শেষপর্যন্ত বড়পর্দায় এই ছবি মুক্তি পাবে কিনা! সেটাই এখন দেখার।

Nilanjana Pande

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026