শর্বরী দত্তর মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ বাথ্রুমের ঘরের দরজা ভেঙে উদ্ধার করা হয় মৃতদেহ। মৃত্যুকালে এই বিখ্যাত ফ্যাশন ডিজাইনারের বয়স হয়েছিলো ৮০ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁর তেমন কোনও বড় অসুস্থতা ছিল না, কিন্তু কিছু হরমোনের ওষুধ নিয়মিত খেতেন।
এখনও পর্যন্ত তাঁর শরীর NRS এই রয়েছে ময়না তদন্তের জন্য। তবে পুলিশ সূত্রে খবর,শর্বরী দত্তের বাথরুমের প্রবেশ পথটি ছিল একটি নীচু৷ একটি শিঁড়ির ধাপ নেমে যেতে হত৷ সেখানেই সম্ভবত তিনি পিছলে পড়েন৷ পা পিছলে পরে যাওয়াতে বাঁ পায়ে গোড়ালি কেটে যায় এবং সেখানে থেকেই রক্ত বেড়িয়ে তা বাথরুমের মেঝেতে পরেছিল। সুত্রের খবর, তেমন কোনও বড় অসুস্থতা শর্বরী দত্তের ছিল না। সম্ভবত হার্ট অ্যাটাকেই মারা গেছেন বলে অনুমান পুলিশের।
টলিউড হোক বা বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই সমান যোগ্যতা ধরে রেখেছিলেন শর্বরী। কাকে না সাজায়নি শর্বরী। বলিউডের ঐশ্বর্য রাই হোক বা বিদ্যা বালান, এদিকে টেলি স্টার হোক বা ঋতুপর্ণা, প্রসেনজিত, সৃজিত সবাইকেই সুন্দর পোশাকে সাজিয়েছিলেন শর্বরী। উল্লেখ্য, ঋতুপর্ণার বিয়ের এবং বৌভাতে তাঁর স্বামী সঞ্জয়ের পাঞ্জাবি ডিজাইন করেছিলেন শর্বরী।
আজ মর্মাহত টলিউড ইন্ডাস্ট্রি সমেত সম্পূর্ণ ফ্যাশন মহল। এ এক বিরাট ক্ষতি ফ্যাশন ইন্ডাস্ট্রির।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…