নিউজ

বড় সুখবর! মাধ্যমিকে এত শতাংশ পেলেই নবান্ন দেবে ১০,০০০ টাকা, জানুন বিস্তারিত

পড়াশোনা করলেই পড়ুয়াদের মাসে মাসে টাকা দেবে রাজ্য সরকার। শুনে অবাক লাগলেও এটাই সত্যি। এবার থেকে রাজ্য সরকার মাধ্যমিক পরীক্ষা পাশ করলেই দেবে করকরে ১০ হাজার টাকা। মাধ্যমিক পরীক্ষার ফল বেরোনোর দিনক্ষণ ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। যারা এই পরীক্ষায় নির্দিষ্ট শতাংশ নিয়ে পাশ করবেন এবং পরবর্তীতে পড়াশোনা চালিয়ে যাবে তাঁরাই পাবে এই পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপ। কি এই স্কলারশিপের নাম বা কত টাকা পাবে মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীরা? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে এক বড় পাওনা। একসময় মাধ্যমিকে ৭৫% এর বেশি নম্বর পেলে ছাত্র ছাত্রীদের স্কলারশিপ দেওয়া হত। তবে শেষ কিছু বছরে ৬০% এর বেশি নম্বর পেলেই স্কলারশিপ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একমাত্র উদ্দেশ্য যে মেধাবী পড়ুয়াদের পাশাপাশি যাতে সাধারণ পড়ুয়ারাও এই স্কলারশিপের টাকায় পরবর্তী পড়াশোনা করতে পারে। তাই এই বছর আরও অনন্য সুযোগ দিচ্ছে সরকার।

এবার মাত্র ৫০ শতাংশ নিয়ে মাধ্যমিক পাশ করলেই স্কলারশিপ দেবে নবান্ন। এই নবান্ন স্কলারশিপে মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করা পড়ুয়ারা পাবেন ১০ হাজার টাকা। তবে এই স্কলারশিপ পেতে হলে আপনাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। কারণ এই স্কলারশিপের আবেদনপত্রের সঙ্গে বর্তমানে কোথায় কী পড়ছেন তার যাবতীয় প্রমাণ ও নথিপত্র জমা দিতে হয়। পাশাপাশি আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, পরিবারের আয়ের শংসাপত্র এগুলিও প্রয়োজন হয় নবান্ন স্কলারশিপের জন্য। পশ্চিমবঙ্গ সরকারের এই স্কলারশিপ পেতে গেলে পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে থাকতে হবে। পাশাপাশি কোন‌ও ছাত্র বা ছাত্রী যদি রাজ্য বা কেন্দ্র সরকারের অন্য কোন‌ও স্কলারশিপ পেয়ে থাকে তবে সে নবান্ন স্কলারশিপের জন্য উপযুক্ত বলে গণ্য হবে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026