নিউজ

আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়! কালীপুজোয় বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিতে বিশেষ নির্দেশ নবান্নের

চলতি মাসে ইতিমধ্যে হয়ে গিয়েছে দুর্গাপূজা এবং লক্ষ্মী পূজা। দুই উৎসবের সময়তেই বাংলা ভিজেছে বৃষ্টিতে। এবার আগামী সপ্তাহে রয়েছে আলোর উৎসব, কালীপুজো। তবে এই কালীপুজোর সময় বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়া ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহবিদরা। সেই জন্যই আগে থাকতে সতর্ক হতে চাইছে নবান্ন। কালীপুজোর প্যান্ডেলগুলির পরিকাঠামো পোক্ত করা নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিকে একাধিক বিশেষ নির্দেশ দিয়েছে নবান্ন। জেলাশাসকরা সরাসরি সেইসব বিষয়ে নজর রাখবেন।

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে যে বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। আগামী ৪৮ ঘন্টায় এটি উত্তর-পশ্চিম দিকে এগোবে এবং এটি নিম্নচাপে পরিণত হয় পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর অবস্থান করবে। আগামী ২২ তারিখ সকাল পর্যন্ত এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ২৪ অক্টোবর সন্ধ্যা নাগাদ এটি পরিণত হবে ঘূর্ণিঝড়ে। এর ফলে কালী পুজোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড়ের অভিমুখ ঠিক কোন দিকে হবে সেই সম্বন্ধে এখনও বিস্তারিত কোনো তথ্য নির্ধারণ করা যায়নি।

তবে আগেভাগেই সতর্কতা নেওয়ার পথে হেটেছে নবান্ন। উৎসবের মরশুমে আগে থাকতেই বিপর্যয় মোকাবিলা তৈরি করে রাখতে চাইছে রাজ্য প্রশাসন। নবান্ন দক্ষিণবঙ্গের জেলাশাসকদের প্রতিনিয়ত বিপর্যয় মোকাবিলা দপ্তরের সাথে যোগাযোগ রাখতে নির্দেশ দিয়েছে। এছাড়া বিশেষভাবে সতর্ক করা হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং হুগলি জেলাকে। এছাড়াও পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলাগুলিকে আগে থাকতে সব রকমের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026