রাজ্য

নবান্নের নয়া নির্দেশিকায় সরকারি দপ্তরে ১০০ শতাংশ হাজিরা বাধ্যতামূলক, কামাই করলে কাটা যাবে ছুটি

গত বছরের মার্চ মাস থেকে করোনা ভাইরাস প্যানডেমিকের প্রভাবে অতিষ্ঠ হয়ে আছে গোটা বিশ্ববাসীর জীবনযাত্রা। মার্চ মাসে গতবছর লকডাউন হলে রাজ্যের সমস্ত অফিস কাছারি স্কুল-কলেজ বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তী সময়ে আনলক প্রক্রিয়া চালু হলেও রাজ্যের সরকারি দপ্তরগুলিতে পূর্ণসংখ্যা কর্মী যেত না। এতদিন ধরে রাজ্য সরকারের দপ্তরগুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ হতো। তবে আজ অর্থাৎ বৃহস্পতিবার ৪ ঠা ফেব্রুয়ারি রাজ্য সরকারের তরফ থেকে নবান্ন নয়া নির্দেশিকা জারি করেছে যাতে বলা হয়েছে এবার থেকে রাজ্য সরকারি কর্মীদের ১০০ শতাংশ হাজিরা থাকা বাধ্যতামূলক।

নবান্নের আজকের নির্দেশিকা অনুযায়ী এবার থেকে রাজ্য সরকারের অফিসগুলিতে ১০০ শতাংশ হাজিরা থাকতে হবে অর্থাৎ প্রত্যেকটি দপ্তরে প্রত্যেকদিন সব কর্মীর আসা বাধ্যতামূলক। এছাড়াও যদি কোন কর্মী ছুটি নেয় তাহলে তার বেতন কাটা যাবে। এতদিন প্রত্যেকটি দপ্তরে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ হতো। কারণ কিছুদিন আগেকার করোনার প্রভাবে সংক্রমণ থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু নতুন বছরের শুরুতে ভ্যাকসিন আসায় অনেকটাই বুকে বল এসেছে। এছাড়াও নতুন বছরে করোনা প্যানডেমিক এর প্রভাব যে অনেকাংশে হ্রাস পেয়েছে তা অস্বীকার করা যায় না।

নবান্ন এতদিন ধরে রাজ্য সরকারি দপ্তর গুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করায় সরকারি কাজে গতি অনেক কমে গিয়েছিল। কিন্তু সামনে বিধানসভা নির্বাচন। তার ওপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দুয়ারে দুয়ারে সরকার প্রকল্প হওয়ায় সরকারি দপ্তর গুলিতে কাজের চাপ অনেক বেড়ে গেছে। এবার নবান্নের নির্দেশ অনুযায়ী ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ করে সরকারি দপ্তরগুলি আবার তাদের পুরনো রূপে ফিরে আসবে। প্রসঙ্গত, রাজ্য সরকার ১২ ফেব্রুয়ারি থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণি অব্দি স্কুল খোলার তোড়জোড় শুরু করে দিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026