রাজ্য

পরিষেবা দিতে ১ দিন দেরি নয়, সরকারি কর্মীদের হুঁশিয়ারি মমতার

সরকারি কর্মীরা যদি কোনভাবে কাজে ফাঁকি দেন তাহলে সেটা কোনভাবেই আর বরদাস্ত করতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নের প্রশাসনিক বৈঠকে এক প্রস্থ কথা কাটাকাটির পরে বৃহস্পতিবার প্রশাসনিক শীর্ষ কর্তাদের তিনি এই বিষয়ে একটা কড়া নির্দেশিকা জানিয়ে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন, সার্ভিস রুল যেরকম রয়েছে তা কঠোরভাবে পালন করতে হবে রাজ্যের প্রত্যেকটি কর্মচারীকে। নিয়ম অনুযায়ী সমস্ত পরিষেবা সমস্ত মানুষকে দিতে হবে। আর সেরকমটা না হলে সরকারি কর্মচারীদের বেতন থেকে টাকা কাটবে রাজ্য সরকার।

নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই শীর্ষ আমলাদের নিয়ে এই বৈঠক করে ফেলেছেন। যদি সরকারি কর্মচারীরা পরিষেবা দিতে একদিনও দেরি করেন বা কোন সরকারি পরিষেবা পেতে মানুষের দেরি হয়, তাহলেই ওই কর্মীর বেতন থেকে ২৫০ টাকা কেটে নেবে সরকার। এতদিন পর্যন্ত এই নিয়ম কার্যকর ছিল। তবে এবার থেকে তা আরো কঠোরভাবে কার্যকর করবে সরকার। তবে এই রকম কড়াকড়ি এর আগে যদিও রাজ্য সরকার কোনদিন করেনি। রাজনৈতিক মহল মনে করছে, মহার্ঘ ভাতা সংক্রান্ত আন্দোলনের যে এই রাজ্য সরকারের এরকম আচরণ।

তিন দিন আগে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যদি কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘ ভাতা না পাওয়া যায় তাহলে তারা লাগাতার আন্দোলন করবেন এবং কর্মবিরতি শুরু করবেন। মুখ্যমন্ত্রী সেই হুঁশিয়ারির কোন জবাব দেননি, কিন্তু ঘটনাচক্রে তারপরে এই প্রশাসনিক বৈঠকে এই কড়া নির্দেশিকা জানিয়ে দিয়েছেন। রাজনৈতিক মহলের ধারণা, আন্দোলনকারী ওই সরকারি কর্মচারীদের হুমকি শুনে রীতিমতো অসন্তুষ্ট হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য এই মাসে চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়িয়েছে সরকার। তারপরেও এরকম ভাবে আন্দোলন চলছে দেখে রাজ্য সরকারের এই বিরূপ মনোভাব বলেই মনে করছেন অনেকে। মুখ্যমন্ত্রী মনে করছেন, সরকারের যে আর্থিক সমস্যা রয়েছে সেটা মুখ্যমন্ত্রী ভালো করেই জানেন। তবুও সরকারি কর্মচারীদের কথা ভেবে চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। কিন্তু তারপরেও এরকম হুমকি এবং হুঁশিয়ারি দেওয়াটা সত্যি দুর্ভাগ্যজনক।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026