একদিকে করোনা আর অন্যদিকে দোসর ডেঙ্গু, কলকাতায় আক্রান্ত দুই
পুজোর ঠিক আগে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে রাজ্যজুড়ে। সংক্রমণের দাপট আর নেই বললেই চলে। দুই বছর পর আবার সাধারণ মানুষ ধুমধাম করে পালন করবে পুজো। তবে নতুন করে উদ্বেগের কারণ হচ্ছে ডেঙ্গি। পুজোর আগে হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এককথায় পুজোর মুখে ডেঙ্গির চোখরাঙানি অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতির কথা বিচার করে ডেঙ্গি প্রবন এলাকায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। সেইসাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এক নয়া পন্থা অবলম্বন করেছে নবান্ন যা অবশ্যই ভালো ফলাফল দেবে বলে আশা বিশেষজ্ঞদের।
আসলে রাজ্য সরকারের কাছে ডেঙ্গি নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কাদের জ্বর হয়েছে তা শনাক্ত করা। সেই জন্যই এবার রাজ্যের ওষুধ দোকানিদের সাহায্য নেবে নবান্ন। সেকারণেই এবার ঠিক হয়েছে, কেউ দোকানে প্যারাসিটামল কিনতে এলে, বিশেষত জ্বরের জন্য, তখন সেই ক্রেতার নাম ঠিকানা জেনে নেবেন দোকানদার। তারপর সেই তথ্য যাবে নবান্নের কাছে।
আপনাদের জানিয়ে রাখি, আগামী নভেম্বর পর্যন্ত ডেঙ্গির এই প্রভাব চলবে রাজ্যে। রাজ্য সরকার সাধারণ মানুষকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের বেশি। গত এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৪ হাজার ২২৪ জন। এদিকে কোথাও মশার আঁতুরঘর তৈরি হয়েছে কি না সেব্যাপারে নজর রাখার কথা বলা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…