বিনোদন

প্রাক্তন অসুস্থ স্বামীর খোঁজ নিলেন নবমীতা, বন্ধুত্বের সম্পর্ক আজও অটুট জানালেন ভাস্বর”

ভালো নেই অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। অভিনেতার অবস্থার এতটা অবনতি হয় তাঁকে হাসপাতালে ভরতি হতে হয়েছিল। অস্ত্রোপচারও করা হয়েছে। আপাতত বাংলা টেলিভিশনের লোকনাথ বাবার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

কি হয়েছিল হঠাৎ করে অভিনেতার? জানা যায়, ১৪ আগস্ট রাতে অভিনেতা অসুস্থ হয়ে পড়েন। আচমকা প্রচণ্ড পেটে ব্যথা অনুভব করেন ভাস্বর। ভেবেছিলেন হয়তো হজমের সমস্যা হয়েছে। তারপর একটা অ্যান্টাসিড খেয়েছিলেন। কিন্তু তাতেও ব্যথা কমার নাম নেই। সেদিন রাত সাড়ে দশটা থেকে প্রায় দেড়টা পর্যন্ত একটানা ব্যাথা থাকে তাতেও ব্যথা কমেনি। তখনই মাঝরাতে হাসপাতালে যান ভাস্বর। ১৬ আগস্ট আলট্রা সোনোগ্রাফি করে দেখা যায় ভাস্বরের পিত্তথলিতে একটি বড় পাথর রয়েছে।

এরপরেই চিকিৎসক সুমিত চৌধুরীর কাছে চিকিৎসার জন্য দ্বারস্থ হন ভাস্বর চট্টোপাধ্যায়। এরপর অভিনেতার ল্যাপ্রোস্কপিক অস্ত্রোপচার করা হয়। সমীরবাবু এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, অভিনেতার পিত্তথলিতে পচন ধরতে শুরু করেছিল। সেই সময় তাঁর অস্ত্রোপচার না করলে প্রাণ সংশয় হতে পারত। তাই তড়িঘড়ি অস্ত্রোপচার করা হয়। এখন আগের থেকে ভালো আছেন অভিনেতা।

আপাতত বৃহস্পতিবার অভিনেতা বাড়ি ফিরেছেন। এখন অভিনেতাকে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। আগামী কয়েকটা দিন কড়া নিয়মের মধ্যে থাকতে হবে অভিনেতাকে। তেল-মশলা যুক্ত খাবার কোনোরকম খেতে পারবেন না। এই সময় মাটিতে বসা বারণ। ভারী জিনিস তুলতে পারবেন না। ছোটাছুটি বারণ। অভিনেতা জানিয়েছেন, আগামী সোমবার থেকে ফের শ্যুটিং ফ্লোরে ফেরবার পরিকল্পনা করছেন অভিনেতা।

টানা ৭ দিন অভিনেতার অনেক কষ্ট হয়েছে। তবে এই কঠিন সময়ে অভিনেতার পাশে থেকেছে তাঁর ইন্ডাস্ট্রির মানুষজন। প্রতি মুহূর্তে তাঁর খোঁজ খবর নিয়েছেন প্রত্যেকে। আর তাতেই আপ্লুত ভাস্বর। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, ‘এই জন্যেই বলে ইন্ডাস্ট্রি একটি পরিবার’। এমনকি প্রাক্তন স্বামীর শরীর খারাপে প্রাক্তন স্ত্রী নবমিতা ও তাঁর পুরো পরিবারও ভাস্বরের খোঁজখবর নিয়েছেন বলে জানান অভিনেতা।

হঠাৎ করে দুজনের সাড়ে ৬ বছরের বিবাহিত জীবনে তিক্ততা চলে আসে। তারপরেই ২০১৯ সালে দুজনে ডিভোর্সের জন্য ফাইল করে। এরপর ২০২০ সালে নভেম্বর মাসে মিউচালি ডিভোর্স হয়। বিয়ে ভাঙলেও আজও অটুট রয়েছে ভাস্বর-নবমিতার বন্ধুত্ব। সম্পর্কে ফাটল হলেও নবমিতার বাড়িতে যাতায়াত আছে অভিনেতার। তাই তো ভাই গৌরবের বিয়ের সব অনুষ্ঠানেও হাজির ছিলেন ভাস্বর। প্রাক্তন শ্বশুরবাড়ির সঙ্গেও তাঁর যোগাযোগ অটুট রয়েছে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026