রাজ্য

জয় শ্রী রাম থেকে ওবিসি সংরক্ষণ, এর সাথে দুর্গাপুজো, তোষণ অস্ত্র নিয়ে মমতাকে আক্রমণ নাড্ডার

তোষণা অস্ত্রে লালগড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কখনও দুর্গাপুজোয় বিসর্জনের বিষয়কে টেনেছেন, কখনও আবার টেনে ‘জয় শ্রী রাম’ নিয়ে সাম্প্রতিক বিতর্ক। এর সাথে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতার ভাষণ তুলে ধরে ‘বাংলার সংস্কৃতি নিয়েও নিশানা করছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

লালগড়ের সভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন,”জয় শ্রী রাম ধ্বনি দিলে মমতা বন্দ্যোপাধ্যায় রেগে যাচ্ছেন। এ কেমন রাজ্য! পুরষোত্তম রামের নাম নিলে আপনি ক্ষুব্ধ হচ্ছেন কেন? আর তোষণ রাজনীতির জন্য আপনারা ওবিসি ভাইদের সংরক্ষণের সুবিধা কেড়েছেন। আর বেশিদিন নেই। প্রায়শ্চিত্ত করতে থাকুন” মহরম উপলক্ষে দুর্গাপুজোর বিসর্জনে নিষেধাজ্ঞার ঘটনার কথাও বলেছেন তিনি। গেরুয়া শিবিরের সর্ব ভারতীয় সভাপতির কথায়,”তোষণের কারণে বন্ধ হয়েছে সরস্বতী ও দুর্গাপুজো। মহরমের অনুমতি দেওয়া উচিত। কিন্তু, পুজোয় বাধা দিয়ে নয়। রাম মন্দিরের শিলান্যাসের দিন কারফিউ ঘোষণা করলেন। অথচ ৫ দিন আগে মহরমের অনুমতি দেওয়া হয়েছিল।”

বাংলার সংস্কৃতি নিয়েও শাসক শিবিরকে এক হাত নিলেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা( J P Nadda)। তার বক্তব্য,”আমার নামের আগে অলঙ্কার জুড়ছেন পিসি। আর ভাইপো, শুভেন্দু অধিকারীর বাবাকে নিয়ে অপশব্দ বলছেন। এভাবেই কি বাংলার সংস্কৃতি রক্ষা করছে তৃণমূল? বিজেপি ক্ষমতায় এলেই ফিরবে অরবিন্দ, বিবেকাননন্দ, রবীন্দ্রনাথ ও শ্যামাপ্রসাদের মতো মহাপুরুষদের সংস্কৃতি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026