নিউজ

পরিযায়ী শ্রমিকদের বেকারত্বের কাহিনি বলবে নাকতলা উদয়ন সংঘের পূজো

কলকাতা: ‘বেকার মেঘেরা চলল দূর/শরৎ আকাশে ব্যথার সুর’, কবীর সুমনের বিখ্যাত গানের লাইনটিই হল এবারে নাকতলা উদয়ন সংঘের পুজোর থিম। মা আসতে আর মাত্র সাতদিন বাকি। করোনা পরিস্থিতিতে দূর্গোৎসবের মধ্য দিয়েই মানুষ একটু আনন্দ পাওয়ার চেষ্টা করছে। যদিও এই আনন্দে মেতে ওঠার ফল যেন ভয়ঙ্কর না হয়, এই কামনাই করছেন রাজ্যের চিকিৎসকরা। তবুও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মেনে পুজো কমিটিগুলি সমস্ত গাইডলাইন মেনে পুজোর আয়োজন করছে। আর দক্ষিণ কলকাতার একটি অন্যতম পুজো হলো নাকতলা উদয়ন সংঘের পূজো। এই পুজো শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ে পুজো বলেই চিহ্নিত করা হয়। আর এবার সেখানেই কবীর সুমনের এই গানের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের ব্যথা তুলে ধরা হবে পুজোর থিম হিসাবে।

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ লকডাউনের জেরে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা সকলের সামনেই বহুবার উঠে এসেছে। যা যে কোনও মানবিক হৃদয়কে নাড়া দেবে। আর পরিযায়ী শ্রমিকরা বেকার হয়ে যাওয়ার পাশাপাশি বেকার হয়ে গিয়েছে শরতের মেঘও। কারণ, চিরাচরিতভাবে এবার শরতের মেঘ সেই একই আনন্দ সকলকে দিতে পারল না। আর এই ভাবনাই নাকতলা উদয়ন সংঘ এবার তাদের থিমের মাধ্যমে তুলে ধরছে।

মন্ডপের চারপাশে ছোট বড় সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভাসতে দেখা যাবে। যদিও এই গানকে থিমের মাধ্যমে তুলে ধরাটা খুব একটা সহজ কাজ নয়। আর এই কঠিন কাজটি করছেন শিল্পী ভবতোষ সূতার। রাজ্য সরকারের বিধি মেনেই মন্ডপকে এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে মণ্ডপে প্রবেশ করার কোনও প্রয়োজন হবে না। দর্শনার্থীরা যেদিক দিয়ে আসবে না কেন প্রতিমা দর্শন করতে পারবে। তবে এর পাশাপাশি মন্ডপের ঢোকার মুখেই থাকবে একটি ব্রেকডাউন হওয়া ম্যাটাডর, যা পরিযায়ী শ্রমিকদের ঘরে নিয়ে আসতে ব্যর্থ হয়েছে। করোনার মধ্যে মা দুর্গার আরাধনায় এই থিম একদম যুক্তিযুক্ত হয়েছে বলেই মনে করছেন উদ্যোক্তারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026