অফবিট

আবারো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ‘নন্দী বোনেরা’, দেখুন ভাইরাল ভিডিও

শ্রেয়া চ্যাটার্জী- আবারো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন অন্তরা নন্দী এবং অঙ্কিতা নন্দী। এর আগেও এই নন্দী বোনেদের পারফরম্যান্সে আমরা অবাক হয়েছি। তারা গানটি ভিডিও করে বলেছেন, এই অবস্থাতে প্রত্যেকেই এখন দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। প্রত্যেকটি দিন কাটাচ্ছেন লড়াই করে। তাই একটু খানি আনন্দ দিতে তারা তাদের নতুন গান নিয়ে হাজির হয়েছেন। মহারাষ্ট্র বাসীকে তারা ‘শুভ মহারাষ্ট্র দিবস’ ও বলেছেন।

তারা এমন গানের মাধ্যমে প্রত্যেকের মুখে একটু হাসি ফোটাতে চেয়েছেন। তাদের এমন উদ্যোগকে কুর্নিশ জানাতে। দুই বোনের মধ্যে একজন পড়েছেন লাল টুকটুকে শাড়ি, আরেকজন ঘিয়ে আর লাল শাড়িতে একেবারে সেজেগুজে তাদের ব্যালকনিতে দাঁড়িয়ে প্রিয় যন্ত্রটিকে হাতে নিয়ে পায়ে ঘুঙুর পরে দিব্যি তাল দিতে দিতে গিয়ে ফেলেছেন পছন্দের গান। তাদের ভাষা সকলে না বুঝলেও তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলে। মনের মিল থাকলে ভাষায় কি বা এসে যায়। এইরকম পরিস্থিতিতে মানুষ চাইছে একটু ভালো থাকতে। গানের সুরেতেই তারা ভুলিয়ে দিয়েছেন মানুষের মন। এই বা কম কি?

করোনা ভাইরাসের জন্য গোটা বিশ্ব জুড়ে কার্যত লকডাউন চলছে, মানুষ এখন গৃহবন্দী। তাই ভালো সময় কাটাতে বা মন ভালো রাখতে মানুষ কত কি না করছে। বিদেশ থেকে স্বদেশ সবজায়গাতেই চিত্রটা অনেকটা একরকম। এক অ্যাপার্টমেন্ট থেকে অন্য অ্যাপার্টমেন্টে সুরের মাধ্যমে মানুষ মিলিত হচ্ছেন। কেউ গান গাইছেন কেউবা আবার যন্ত্রসংগীত বাজাচ্ছেন। অদ্ভুত আবহ তৈরি হয়েছে। এতদিন যে যন্ত্রসংগীতে ধুলো পড়ছিল অথবা সময়ের অভাবে গলায় মরচে পড়ে গিয়েছিল আজ সেইসব সারিয়ে নিয়ে একটু ঝালিয়ে নেওয়া। এইসবের জন্য করোনাকে ধন্যবাদ জানাতে হয়। এ বিশ্ব একদিন করোনা মুক্ত হবে, একথা সত্য। কিন্তু করোনা যে ভালো দিক মানুষের মধ্যে দিয়ে গেল তার জন্য তার একটা ছোট্ট ধন্যবাদ পাওনা আছে।

Anirban Kundu

Published by
Anirban Kundu
Tags: offbeat

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026