রাজ্য

রাজ কুন্দ্রার পরে এবারে খাস কলকাতায় পর্ন চক্রের হদিস, নিউটাউন থেকে ধৃত মূল চক্রী সহ আরো এক

আবারো হদিস মিলল পর্ণ চক্রের। তবে এবারে মুম্বাই না, এবারের লোকেশন খাস কলকাতা। মহানগরীর বুকে রমরমিয়ে ব্যবসা চলছিল ‘নিষিদ্ধ’ ছবির। আর সেই চক্রের মূল পান্ডা তার নাম নন্দিনী। নন্দিনী দত্ত। পেশায় মডেল এবং অভিনেত্রী হলেও তার মূল ব্যবসাই ছিল এই নীল ছবি তৈরি। তার সাথেই তার সঙ্গী ছিলেন মৈনাক ঘোষ নামের জনৈক। নিউটাউনের এক হোটেলে দীর্ঘদিন ধরেই নিজেদের জাল ছড়িয়ে বসেছিলেন সো কল্ড ম্যাডাম এবং তার গুণধর চ্যালা।

গোপন সূত্রের খবর পাওয়ার পরেই কলকাতা পুলিশ তাদের দুজনকে এবং ওই হোটেলের কর্তৃপক্ষকে গ্রেফতার করে। জানা যাচ্ছে, তাদেরকে বৃহস্পতিবার বারাসাত আদালতে হাজির করানো হয়। আপাতত ৪ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে তাদের। পুলিশের ধারণা এই কাণ্ডের সঙ্গে আরো অনেকেই জড়িয়ে আছেন। তাই তাদের সন্ধানের জন্য এই ধৃতদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। জানা যাচ্ছে, এই কাণ্ডের বাকি পান্ডাদের ধরার জন্য ইতিমধ্যেই জাল ছড়াতে শুরু করে দিয়েছে পুলিশ।

জানা যাচ্ছে, নন্দিতা থাকেন দমদমে এবং মৈনাকের বাড়ি নাকতলায়। তারা বহুদিন ধরেই এই চক্রের সঙ্গে জড়িত ছিলেন। মূলত এই নন্দিনী এই চক্রের মূল মাথা। আর মৈনাক চিত্রগ্রাহক। ফেসবুক বিজ্ঞাপন দিয়ে তারা উঠতি মডেলদের দিয়ে এই সমস্ত ছবির শুটিং করাতেন। ঘন্টার পর ঘন্টা তাদের শুটিং চলতো। তারপর এডিটিং এবং সাউন্ড এফেক্ট ব্যবহার করে তৈরি করা হতো ‘ওয়েব সিরিজ’। পুলিশ সূত্রের খবর, বিদেশ থেকে এই ওয়েব সিরিজ আপলোড করা হতো কিছু ওয়েবসাইটে।

রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পরেই এই পর্ণ চক্রের জাল আরো খুলতে শুরু করেছে। ধীরে ধীরে উঠে আসছে আরো অনেকের নাম। রাজের অ্যাপ এবং ছবিতে অনেককেই ব্যবহার করা হতো। নন্দিনী সরাসরি রাজের সঙ্গে যুক্ত নাকি তিনি নিজেই নিজের আলাদা জগৎ খুলে বসেছিলেন সেটা নিয়েই এখন খোজ চালাচ্ছেন পুলিশ কর্তারা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026