দেশ

লালকেল্লা থেকে বার্তায় মোদির গলায় আবারো সার্জিক্যাল স্ট্রাইক, চীন এবং পাকিস্তানকে নতুন হুঁশিয়ারি

আবারো মোদির মুখে সার্জিকাল স্ট্রাইকের কথা। আজকে লালকেল্লা থেকে 75 তম স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করে দেশের উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি চীন এবং পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজকে আবারো সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইকে প্রসঙ্গ তুলে আনলেন। তিনি বললেন, ‘সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক এর মাধ্যমে আমরা দেশের শত্রুদের একটা নতুন ভারতের বার্তা দিতে পেরেছি।এই ভারত কখনো হারিয়ে যায় না। এই ভারত কঠিন সিদ্ধান্ত নিতে পারেন।’

লাদাখের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বলেন, ” জম্মু-কাশ্মীর, উত্তর-পূর্ব ভারত এবং হিমালয় অঞ্চল লাদাখ এবং উপকূল এবং আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলিতে উন্নয়ন চোখে পড়ছে। ইতিমধ্যেই লাদাখে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করে উচ্চ শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। গোটা দুনিয়া ভারতে বর্তমানে অন্য চোখে দেখতে শুরু করেছে। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। ভারত বিস্তারবাদী ক্ষমতার কড়া মোকাবিলা করছে।”

এছাড়াও প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি আজকের দেশের প্রতিরক্ষা বাহিনী কে নিয়ে গর্ব বোধ করলেন। তিনি বললেন, “আমাদের প্রতিরক্ষা বাহিনীকে আরও আত্মনির্ভর করে তুলতে হবে। দেশকে আত্মনির্ভর করে তুলতে সকলকে উদ্যোগী হতে হবে। আমরা দেশবাসীকে প্রতিশ্রুতি দিচ্ছি সেনার হাত মজবুত করতে আমরা কোন রকম চেষ্টা ছাড়ব না। দেশ একদিন আরো শক্তিশালী হবে। ”

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি আরো বলেন, ” স্বাধীনতার শতবর্ষ আসতে এখনো ২৫ বছর বাকি রয়েছে। কিন্তু আমরা থেমে থাকবো না। ১০০ তম স্বাধীনতা যখন পালিত হবে সেই সময়একটা নতুন ভারত তৈরি হবে।সেই ভারতকে বদলানোর কাজ এখন থেকে শুরু হবে। সবার সঙ্গে, সবার প্রচেষ্টায় আমরা একদিন বড় হবই।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026