রাজ্য

“চার দফা ভোট দান, তৃণমূল খান খান”, আসানসোলের সভা থেকে মমতাকে হুংকার মোদির

ভোটের পঞ্চম দফায় আবারো বাংলা এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবারে শনিবার আসানসোলের জনসভা থেকে ভোট প্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদী বললেন, বিজেপি বাংলায় ক্ষমতায় আসছে। এবারে তাকে অত্যন্ত আত্মবিশ্বাসী দেখা গেল। তার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও টেপ বিতর্ক নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি বললেন, “চার দফা ভোট দান, তৃণমূল খান খান।”

বিপুল জনসমাগম দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছিলেন অত্যন্ত আপ্লুত। তিনি বললেন, গত লোকসভা নির্বাচনে এত ভিড় কিন্তু তিনি দেখেন নি। তিনি আশার সাথে জানাচ্ছেন, আপনার একটা ভোটদান আপনার এলাকাকে মাফিয়া রাজ থেকে মুক্ত করবে। সভামঞ্চে থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক আক্রমণ করলেন এবং অসহযোগিতার অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির বক্তব্য, “উন্নয়নের সামনে দেয়ালের মতো আটকে দাঁড়িয়ে রয়েছেন দিদি। উন্নয়ন আটকে দেওয়া কোন সরকার চায় না এই পশ্চিমবাংলা।”

এছাড়াও তিনি অভিযোগ করেছেন কেন্দ্রের কোন বৈঠকে মুখ্যমন্ত্রী যোগদান করেননি। তার অভিযোগ, “করোনা বৈঠক, নীতি আয়োগ এর বৈঠক সবকিছুতে সমস্ত মুখ্যমন্ত্রীর যোগদান করেছিলেন কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নেই। বাংলার মানুষের জন্য দিদির কোন সময় নেই। শরণার্থীদের জন্য দেশে আইন করা হয়েছে কিন্তু সেই আইনে দিদি নিজে আপত্তি জানিয়েছেন। দিদি নিজেকে সংবিধানের ঊর্ধ্বে ভাবছেন। দিদি অত্যন্ত অহংকারী হয়ে গিয়েছেন তাই সকলকে নিজের সামনে ছোট দেখতে পান ।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026