দেশ

দেশের করোনা ভাইরাসের পরিস্থিতি উপেক্ষা করে দলের হয়ে বাংলায় প্রচার করছেন মোদি, সারাদেশে কটাক্ষের শিকার প্রধানমন্ত্রী

করোনাভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ে বর্তমানে প্রবল সমস্যার মুখে ভারত। কিন্তু এই মুহূর্তে ভারতের করোনা পরিস্থিতি দিকে তেমন একটা নজর না দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যস্ত বাংলায় গিয়ে ভোট প্রচার করার জন্য। পশ্চিমবঙ্গে ভোট পর্ব ঘিরে সভা, সমাবেশ এবং রোড শো এর ওপরে নিয়ন্ত্রণ জারি করে দিয়েছে ইতিমধ্যেই নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি খুবই ভয়ানক।

কিন্তু সেই পরিস্থিতিতেও লাগাতার রোড শো চালিয়ে যাচ্ছেন বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। একের পর এক রোডশো করছেন নরেন্দ্র মোদি। তাই এবারে সারা দেশের নেতাদের নিশানায় প্রধানমন্ত্রী। একাধিক নেতারা টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এইরকম ভূমিকাকে চরম কটাক্ষ করেছেন। সীতারাম ইয়েচুরি লিখেছেন, “প্রধানমন্ত্রী মোদির কাছে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার থেকে বাংলায় গিয়ে প্রচার করা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। বাংলা বিজয় তার কাছে অগ্রাধিকার। আর বাকি সময়টা তিনি টিভিতে মুখ দেখাচ্ছেন। খুবই দুঃখের বিষয়।”

অন্যদিকে কংগ্রেস নেতা পি চিদাম্বরম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিয়েছেন। করোনাভাইরাস এর মাথায় বসে প্রধানমন্ত্রী বেহালা বাজাচ্ছেন, এরকম একটি ফটো টুইট করে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন তিনি। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদির “দিদি ও দিদি” ডাককে কটাক্ষ করেছেন চিদাম্বরম। তিনি লিখেছেন, “কোন প্রধানমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী কে এরকম উপহাস এর সুরে ডাকতে পারেন? আমি তো কল্পনাই করতে পারিনা যে জহরলাল নেহেরু, মোরারজি দেশাই বা বাজপেইজি এরকম ভাবে কারো সাথে কথা বলতে পারেন।” পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশের প্রচারকে কটাক্ষ করেছেন।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026