নিউজ

রাজ্যে বিরাট বড় ঘোষণা করলো নরেন্দ্র মোদী!

অরূপ মাহাত: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে আজ, বৃহস্পতিবার রাঁচি থেকে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করা হবে। আজ ঝাড়খন্ডের রাঁচিতে বাজেটে ঘোষিত প্রধানমন্ত্রী মন ধন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন নরেন্দ্র মোদী। এই প্রকল্পের মাধ্যমে ৬০ বছরের বেশী বয়সের কৃষকদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে পেনশন প্রদানের ব্যবস্থা করা হবে বলে আগেই জানানো হয়েছিল। রবে।

অর্থমন্ত্রক সূত্রের খবর, আপাতত ১০ হাজার ৭৭৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আগামী তিন বছরের জন্য। মোট ৫ কোটি কৃষককে টার্গেট করা হয়েছে। তবে আগামীদিনে এই প্রকল্প শুধমাত্র ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্যই প্রযোজ্য হবে বলে জানা গিয়েছে। কৃষকরা মাসিক যে প্রিমিয়াম দেবে, সেটি প্রধানমন্ত্রী কিষাণ কার্ডের মাধ্যমেই প্রদান করা যাবে এমনটাই জানানো হয়েছে।

গতকাল মথুরায় প্রাণীসম্পদ বিকাশ প্রকল্প ও আজ ঝাড়খণ্ডের রাঁচিতে কৃষক বন্ধু প্রকল্প ঘোষণায় অবশ্য অন্য অঙ্ক দেখছে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। আগামী সপ্তাহেই হরিয়ানা, ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা ক‍রতে পারে নির্বাচন কমিশন। তাই ওইসব রাজ্যের বিধানসভা ভোটকে লক্ষ্য রেখেই মোদির এমন প্রকল্পের সূচনা বলেই মনে করছে অভিজ্ঞ মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026