নিউজ

অপরাজিত জনপ্রতিনিধি হিসেবে উনিশ বছর পার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

ভারতঃ জনপ্রতিনিধি হিসেবে কুড়িতে পা রাখলেন নরেন্দ্র মোদি। জানা গিয়েছে বিগত এই কুড়ি বছরের তাঁর পরিশ্রম জাতীয় স্তরে তাঁর দলকে অন্য জায়গা দিয়েছে। এর আগেও তার কাজের জন্য এবং জনপ্রিয়তার কারণে নানা খ্যাতির সম্মুখে এসেছেন। এবার তার মাঝেই নতুন যোগ হল নিরবিচ্ছিন্ন ভাবে ১৯ বছর কাজের রেকর্ড।

২০০১ এর ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি ক্ষমতায় আরোহন করেন। এরপরে একে একে কাজের মধ্যে দিয়ে কেটে গেছে তার জীবন। তার মাঝেই ২০১৪ এবং ২০১৯ দুই দফায় তাঁর নেতৃত্বেই দেশে সরকার গড়েছে বিজেপি।  ক্ষমতায় আসার পর গুজরাটের প্রান্তিক অঞ্চলগুলিতেও বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি। বিনিয়োগের পাশাপাশি একের পর এক বিকাশ হতে শুরু করে কৃষি ও শিক্ষা ব্যবস্থায়।

এমনকি যাতায়াত ব্যবস্থা থেকে মেক ইন ইন্ডিয়া ভারতকে আধুনিক করায় মোদির অবদান অনেকখানি। অন্য দিকে আবার মেয়েদের শিক্ষাব্যবস্থায় আরও বেশি করে নিয়ে আসার জন্য শুরু হয় কন্যা কল্যাণী প্রকল্প। সব মিলিয়ে ভারতের অনেক প্রত্যন্ত গ্রামেই দেখা গিয়েছে উন্নয়ন। এছাড়াও শিক্ষা ব্যবস্থায় নতুন নতুন নিয়ম আনা হয়েছে। আর চাকরি ব্যবসার দিকেও দেখা দিয়েছে সার্বিক পরিবর্তন।

তার মাঝেই কিছু দিন আগেই হয়েছে অটল টানেলের উদবোধন। সব মিলিয়ে সোনায় সোহাগা। এর মাঝে একটু চিন্তার বিষয় হল চিন ভারতের দ্বন্দ্ব। কিন্তু আগামি ১৭ নভেম্বর BRICS শীর্ষ বৈঠক সেখানেই মুখোমুখি হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনা রাষ্ট্রপতি শি জিনপিং। যদিও করেনা সংক্রণের কথা মাথায় রেখে ভার্চুয়ালি বৈঠক হবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে BRICS এর এবার বৈঠকে আলোচনার বিষয় হল সংগঠনের মধ্যে থাকা দেশগুলির মধ্যে বন্ধুত্ব, আন্তর্জাতিক সুস্থিতি, নিরাপত্তা ও উন্নয়ণ।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026