নিউজ

হুগলি থেকে বাংলার তীব্র জলসঙ্কট নিয়ে কটাক্ষ মোদির

হুগলি: বাংলায় তীব্র জলসংকট, হুগলি (Hoogly) জগন্নাথদেবের (Jaganath Dev) জেলা? কেউ শান্তিনিকেতনকে (Santineketan) বিশ্বকবি রবীন্দ্রনাথের (Rabindranath Tegore) জন্মস্থান বানিয়ে দেন তো কে হরিচাঁদ ঠাকুরকে বলে ফেলেন হরিশচন্দ্র। কেউ বলেন বাংলায় রাম রাজত্ব প্রতিষ্ঠা করতে খোঁজ করেন দূর্গার পিতৃ পরিচয় নিয়ে। কার্যত বিজেপির (BJP) পরম্পরা মেনেই এদিন এগোল প্রধানমন্ত্রীর ভাষণ। হুগলি জেলার সাহাগঞ্জে সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) তাঁর ভাষণের শুরুতেই বলে বসলেন, ‘জগন্নাথদেব’ এর জেলায় আসতে পেরে তিনি খুব খুশি। কিন্তু হুগলীতে জগন্নাথ দেব কি করছেন?

উল্লেখ্য, হুগলী জেলার কামারপুকুরে জন্মেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। আবার হুগলির পাশের জেলা নদিয়ায় জন্মেছেন শ্রীচৈতন্যদেব। কিন্তু জগন্নাথদেব কোথায়? প্রধানমন্ত্রী যখন হুগলীকে জগন্নাথদেবের জেলা বলে অভিহিত করছেন তখন ইতস্তত শুরু করেছেন বঙ্গ বিজেপির নেতারা। এছাড়াও এদিন বাংলায় জলের তীব্র সংকট খুঁজে পান প্রধানমন্ত্রী। যা বিজেপি ক্ষমতায় এলে মিটে যাবে বলে দাবিও করেন তিনি!

বাংলায় তীব্র জলসংকট, তিনি বলেন, “শুনলেও অবাক হতে হয় যে বাংলার গ্রামে গঞ্জে অন্তত দেড় থেকে দুই কোটি পরিবার পাইপ লাইনের মাধ্যমে জল পেত না। মাত্র ২ লক্ষ পরিবার পাইপ লাইনের মাধ্যমে বিশুদ্ধ জল পেত। তাই কেন্দ্র সরকার স্থির করে অগ্রাধিকারের ভিত্তিতে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে।”

তাঁর ব্যাখ্যা, “মমতা বন্দোপাধ্যায়ের সরকারের পিছনে লেগে থেকে এখনও পর্যন্ত মাত্র ৯ লক্ষ বাড়িতে পাইপলাইনে জল পাঠানো সম্ভব হয়েছে। ১১০০ কোটি টাকা খরচই করতে পারেনি রাজ্য সরকার।” নরেন্দ্র মোদি এদিন বলেন,”পানীয় জলের সঙ্কট বাংলাতেও রয়েছে। সে জন্য বাংলার মা বোনেদের অনেক পরিশ্রম করতে হয়। দূর থেকে খাবার জল বয়ে আনতে হয়। তাই কেন্দ্রের সরকার জল জীবন মিশনের আওতায় বাংলার প্রতিটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহের উদ্যোগ নিয়েছিল।”

উল্লেখ্য, প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ নদী মাতৃক রাজ্য।আপাত ধারণা অনুযায়ী, এখানে শুদ্ধ পানীয় জলের অভাব হওয়ার কারণ নেই। কিন্তু বাস্তব হল, দুই ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ সহ বিস্তীর্ণ এলাকার জলে আর্সেনিক ও ফ্লোরাইড রয়েছে। কিন্তু তীব্র জলসংকট? অতি নিন্দুকেও এমন অভিযোগ ইতিপূর্বে করেন নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026