নিউজ

অনুমতি পেল সিরাম-ভারত বায়োটেকের ভ্যাকসিন, কোভিড-মুক্ত ভারতের ডাক মোদির

নয়াদিল্লি: ভ্যাকসিন যাত্রায় বড় ধাপ এগোল ভারত (India)। দেশে ড্রাই রানের পাশাপাশি ট্রায়ালের শেষ পর্যায়ে থাকা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিন ব্যবহারে অনুমোদন দিল ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিজিসিআই)। যা নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

রবিবার মোদি টুইটে লেখেন, ‘একটি গুরুত্বপূর্ণ লড়াইয়ের প্রয়োজনীয় সিদ্ধান্ত। যা মোড় ঘুরিয়ে দিতে চলেছে। সেরাম এবং ভারত বায়োটেক ভ্যাকসিন ব্যবহার করতে অনুমতি দিয়েছে ডিজিসিআই। একটি স্বাস্থ্যকর এবং কোভিড-মুক্ত দেশ গড়ার লক্ষ্যে। আমাদের পরিশ্রমী বিজ্ঞানী এবং গবেষক এবং দেশবাসীকে অভিনন্দন।’

পুনের এই সংস্থা সিরাম ইনস্টিটিউট কোভিশিল্ড ভ্যাকসিনের জরুরি প্রয়োগের জন্য কিছুদিন আগেই কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল। ভারত বায়োটেকও জরুরি অনুমোদন চেয়ে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে আবেদন করে। তাকিলায় ছিল ফাইজার ভ্যাকসিনও। যদিও সেই সময় বিশেষজ্ঞ দলের তরফে এই সবকটি ভ্যাকসিনের সুরক্ষা ও কার্যকারীতা নিয়ে আরও তথ্য চাওয়া হয়েছিল। অতিরিক্ত তথ্য পরীক্ষা করার পরই এই সিদ্ধান্ত।

প্রধানমন্ত্রী বলেন, ‘এটি প্রতিটি ভারতীয়কে গর্বিত করে তুলবে যে জরুরিভাবে ব্যবহারের অনুমোদন দেওয়া দুটি ভ্যাকসিন ভারতে তৈরি করা হয়েছে।  এটি আমাদের বৈজ্ঞানিক সম্প্রদায়ের একটি আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করার উৎসাহ দেখায়। পরম যত্নসহকারে কাজ করেছেন তাঁরা।’ এদিন সকলকে ধন্যবাদ জানিয়ে মোদী বলেন, ‘আমরা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিজ্ঞানী, গবেষক, পুলিশ, স্যানিটাইজেশন কর্মী এবং সকল করোনা যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞ। প্রতিকূল পরিস্থিতিতে সকলে একজোট হয়ে কাজ করেছেন। আমাদের জীবন বাঁচানোর জন্য তাঁদের প্রতি চির কৃতজ্ঞ থাকব।’

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026