আনলক -১ পরবর্তী কর্মসূচি স্থির করতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ বৈঠকে প্রধানমন্ত্রী
করোনা মোকাবিলায় ঘোষিত হয়েছে পঞ্চম দফার লকডাউন। এরই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশের মানুষকে যোগ ও প্রাণায়াম করার পরামর্শ দিলেন। তার মতে করোনা থেকে রক্ষা পেতে গেলে এগুলি খুবই জরুরি। দেশবাসী ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর যোগ ও প্রাণায়ামের ভিডিও দেখেছে। তবে এগুলি যে করোনা রুখতেও সক্ষম, সেই বিষয়েই জানালেন তিনি। তার বিশ্বাস এই মারণ ভাইরাস রোধে উল্লম্ব-বিলম্ব, কপালভাতির মত একাধিক প্রাণায়াম ও যোগ কার্যকরী হবে।
শুধু তাই নয়, দেশবাসীকে উদ্বুদ্ধ করতে ৩ মিনিটের একটি ভিডিও বানিয়ে সবাইকে আয়ুর্বেদ প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করতে আহ্বান জানান তিনি। এছাড়া লকডাউনের পঞ্চম দফা শুরুর আগেই মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে আরও বেশি করে সতর্ক হওয়ার পরামর্শ দেন মোদি। পাশাপাশি আনলক ওয়ানে (Unlock-1) পর্যায়ে প্রত্যেককে দুই গজ দূরত্ব বজায় রাখার কথা বলেন।
অন্যদিকে, লকডাউন চলাকালীন তৃতীয় মন কি বাত অনুষ্ঠানে আয়ুষ্মান ভারতের উপকারিতা নিয়ে প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এই বিষয়ে তিনি বলেন, “ইতিমধ্যেই দেশের প্রায় ১ কোটি মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের দ্বারা উপকৃত হয়েছেন। গোটা দেশের বিভিন্ন প্রান্তের গরীব মানুষেরা এই প্রকল্পের আওতায় বিনামূল্যে হাসপাতালে চিকিৎসা করাতে পেরেছেন। এরফলে অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে বহু পরিবার।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…