নিউজ

কলকাতায় আসছেন নরেন্দ্র মোদী, দেখা করবেন মুখ্যমন্ত্রী

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় সবচেয়ে বেশী সরব হয়েছেন তিনি। একের পর এক মিছিল থেকে তোপ দেখেছেন কেন্দ্রকে। মোদী – অমিত শাহ জুটির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। তবে সেই বিরোধিতা আসলে রাজনীতির ময়দানে। প্রশাসনিক সহযোগিতার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না রাজনৈতিক মতপার্থক্য, এমনই বার্তা দিলেন তৃণমূল নেত্রী।

পোর্ট ট্রাস্টের ১৫০ তম বর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মঞ্চে থাকাকালীন মঞ্চে উপস্থিত হতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ খবর আগেই চাউর হয়েছিল। তবে শুধু মঞ্চই নয়, রাজভবনে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী, বিশেষ সূত্রে জানা গেছে এমনটাই।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাবেন কলকাতার মেয়র ফিরহাদ

১২ জানুয়ারি কলকাতায় পোর্ট ট্রাস্টের অনুষ্ঠান থাকায় আগামীকালই শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাত্রিবাস করবেন রাজভবনে। আগামীকাল, শনিবার রাত ন’টা নাগাদ রাজভবনে পৌঁছনোর কথা তাঁর। সেই সময় তাঁকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সূত্র মারফত এমনই জানা গেছে। সেখানেই একটি বৈঠকে সামিল হবেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী। যদিও রাজভবন থেকে সরকারি ভাবে এখনও পর্যন্ত বৈঠকের বিষয়ে কিছু জানানো হয়নি। রাজ্যপালের পক্ষ থেকে বৈঠকের বিষয়টিকে এখনও পর্যন্ত অনুমোদন দেওয়া হয়নি।

তবে, পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আজ শুক্রবার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন বন্দর চেয়ারম্যান। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026