প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৫তম জন্মদিন উপলক্ষে ২৫ শে ডিসেম্বর নরেন্দ্র মোদী “অটল ভূজল যোজনা” নামে একটি প্রকল্প চালু করলেন। জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখায়ত এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই উপলক্ষে বিজ্ঞান ভবনের অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন।
এর আগে কেন্দ্রীয় মন্ত্রীসভা এই যোজনা বাস্তবায়নের জন্যে ৬০০০ কোটি টাকা অনুমোদন করেন। এই প্রকল্পের অধীনে গুজরাট, হরিয়ানা, কর্নাটক, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান ও উত্তরপ্রদেশের ৭৮ টি জেলার প্রায় ৮৩৫০ টি গ্রাম সুবিধা লাভ করবে। এই উদ্যোগটি পঞ্চায়েতের অধীন ভূ-গর্ভস্থ জলের পরিচালনায় সহায়ক হবে।
আরও পড়ুন : NPR নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বিশেষ’ অনুরোধ অমিত শাহের
দিনের শুরুতেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং বিজেপি দলের নেতারা তার উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজেপেয়ি মধ্যপ্রদেশের গোয়ালিয়রে ১৯২৫ সালের ২৫ শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন।তিনি বিভিন্ন জনকল্যাণমুখী কাজের সাথে জড়িত ছিলেন।অসুস্থতার কারনে ২০১৮ সালের ১৬ ই আগষ্ট তিনি মারা যান। তার স্মৃতিতে এই যোজনা চালু করছেন বর্তমান সরকার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…